বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

বিশ্বসাহিত্য কেন্দ্রে সন্ধ্যায় সায়ানের একক সংগীতানুষ্ঠান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আজ শুক্রবার (৭ই নভেম্বর) সন্ধ্যায় ৭টায় হতে যাচ্ছে কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের একক সংগীতানুষ্ঠান। ‘আমি সুন্দর হবো’ শিরোনামে আয়োজনটি পরিচালনা করছে ‘বিটুইন দ্য লাইন’, যার উদ্যোক্তা ব্যান্ড ‘শহরতলী’র সদস্য জিল্লুর রহমান সোহাগ। দুই ঘণ্টার এই অনুষ্ঠান সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে বলে আয়োজকেরা জানিয়েছেন। শেষ হবে রাত ৯টায়। 

এ প্রসঙ্গে সায়ান বলেন, ‘যে পৃথিবীতে আমরা বেঁচে আছি, সেখানে সৌন্দর্য কেবল দৃশ্যমান নয়—মানুষের মনের ভেতরেও সৌন্দর্য তৈরি হয়। গান সেই সৌন্দর্যের ভাষা। কনসার্টটি আমার কাছে শুধু শিল্পের আয়োজনে নয়, বরং চারপাশের প্রতি ভালোবাসা ও মানবিকতার প্রকাশ। যার যার মতো করে সুন্দর হবার প্রয়াস—এই ধারণাকে কেন্দ্র করেই গানগুলো সাজানো।’

আয়োজক সোহাগ জানান, ‘বিটুইন দ্য লাইন’ নামের প্রতিষ্ঠানের এটি প্রথম অনুষ্ঠান। তিনি বলেন, 'আমি সুন্দর হবো একটু একটু করে, অসুন্দরকে সুন্দরে পাল্টাবো’—এটাই আমাদের মূল ভাবনা। আয়োজনটি যেন ভালো লাগা এবং ইতিবাচক বার্তা ছড়ায় সেই চেষ্টা করেছি।’ কনসার্টে প্রবেশের জন্য ১০০০ ও ৮০০ টাকার দুই ধরনের টিকিট পাওয়া যাচ্ছে।

ফারজানা ওয়াহিদ সায়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250