শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সময় কার পক্ষে ঘুরবে, কে জানে’—শেখ হাসিনাকে নিয়ে সোনিয়া গান্ধীর বইয়ে মন্তব্য *** সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী *** দেশের পথে প্রধানমন্ত্রী *** সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের শর্ত *** অনলাইন সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন দাবি, তথ্য প্রতিমন্ত্রীর বিবেচনার আশ্বাস *** আফ্রিকার সাহিত্য পুরস্কার পাওয়া গল্পটি এআই দিয়ে লেখার প্রমাণ মেলেনি *** ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি *** হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই *** ইন্দিরার সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কেন তাদের দূরত্ব তৈরি হয়েছিল *** আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে, কথা বলতে থাকায় নাহিদকে স্পিকার

এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৯ পূর্বাহ্ন, ৩রা নভেম্বর ২০২৬

#

ফাইল ছবি

আবারও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে সরকার। ভোক্তাপর্যায়ে এলপিজি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করেছিল সরকার। এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করেছিল সরকার। এর এক মাসেরও মধ্যেই আরও ২২৩ টাকা দাম বাড়ানো হলো।

গত ২৯ অক্টোবর থেকে এলপিজি ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রক্রিয়া শুরু করে বিইআরসি। মূলত এলপিজির পুনর্নির্ধারিত মূল্য থেকে এই কমিশন আদায় করা হবে। তারই পরিপ্রেক্ষিতে সোমবার গ্যাসের দাম বাড়ানো হলো।

২০২১ সালের এপ্রিলে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় প্রক্রিয়া চালুর পর ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে ২৯ অক্টোবর প্রথম গণশুনানি করেছে কমিশন।

এলপিজির দাম ও সংশ্লিষ্ট চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছিল কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। একইসঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি, গোপনে মজুত ও অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা।

২৮ অক্টোবর বিইআরসি চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে ক্যাব সভাপতি এএইচএম সফিকুজ্জামান উল্লেখ করেন, এলপিজির দাম ও চার্জ বাড়ানো হলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর আর্থিক চাপ আরও বাড়বে।

চিঠিতে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বাড়লেই স্থানীয় পরিবহন, সংরক্ষণ ও বিতরণ ব্যয় একই অনুপাতে বাড়ে না। তাই আমদানি মূল্যবৃদ্ধির যুক্তিতে সবপর্যায়ে চার্জ ও কমিশন বাড়ানোর যৌক্তিকতা নেই।

বিইআরসি সেপ্টেম্বরে প্রতি ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করে দেওয়ার পর সরবরাহ ঘাটতির অজুহাতে গ্রাহকদের অনেকক্ষেত্রে কিনতে হয়েছে আড়াই হাজার টাকা দিয়ে। ৪ অক্টোবর এক লাফে ২৫২ টাকা দাম বাড়িয়ে প্রতি বোতলের দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু খুচরা বাজারে এর দাম ২ হাজার ২০০ টাকার ওপরেই থেকে যায়। এরই মধ্যে সোমবার আবারও বাড়ানো হলো এলপিজির দাম।

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250