শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সময় কার পক্ষে ঘুরবে, কে জানে’—শেখ হাসিনাকে নিয়ে সোনিয়া গান্ধীর বইয়ে মন্তব্য *** সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী *** দেশের পথে প্রধানমন্ত্রী *** সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের শর্ত *** অনলাইন সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন দাবি, তথ্য প্রতিমন্ত্রীর বিবেচনার আশ্বাস *** আফ্রিকার সাহিত্য পুরস্কার পাওয়া গল্পটি এআই দিয়ে লেখার প্রমাণ মেলেনি *** ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি *** হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই *** ইন্দিরার সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কেন তাদের দূরত্ব তৈরি হয়েছিল *** আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে, কথা বলতে থাকায় নাহিদকে স্পিকার

পর্তুগালকে বিদায় বলে দিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী এই ফুটবলার। ২০০৩ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল সিআরসেভেনের।

পর্তুগিজ ফুটবলের ইতিহাসে রোনালদোর নাম জড়িয়ে আছে অসংখ্য সাফল্যের সঙ্গে। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে একের পর এক কীর্তি গড়েছেন এই তারকা। তার গোলসংখ্যা ও ম্যাচ খেলার রেকর্ডই বলে দেয়, পর্তুগালের ফুটবলে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন তিনি।

কিছুদিন আগে পর্তুগালের কোচ জর্জ জেসুসের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন রোনালদো। গত মাসে নেশনস লিগের একটি ম্যাচে তাকে খেলাতে চাননি কোচ। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দলের ক্যাম্প ছেড়ে চলে যান পর্তুগিজ তারকা।

সেই ঘটনার এক মাসের মধ্যেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রোনালদো। পর্তুগালের জার্সিতে তার দীর্ঘ পথচলার ইতি ঘটল ২৩৪ ম্যাচ ও ১৪৬ গোলের অসামান্য অর্জন নিয়ে।

বিদায়ী বার্তায় পর্তুগাল দল এবং ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়েছেন রোনালদো। তিনি লেখেন, ‘পর্তুগালের ৭ নম্বর জার্সিটি তুলে রাখার সময় এসেছে। আমি কখনোই এটাকে শুধু আমার একার মনে করিনি; তবে গত ২৩ বছর ধরে এই জার্সি পরার পরম সৌভাগ্য ও দায়িত্ব আমার ওপর ছিল। পর্তুগাল সবসময় আমার হৃদয়ে থাকবে।’

সিদ্ধান্তটি যে সহজ ছিল না, সেটিও জানিয়েছেন রোনালদো, ‘আজ সেই জার্সি অন্য কারও হাতে তুলে দেওয়ার সময় এসেছে। তবে সিদ্ধান্তটি সহজ ছিল না, কারণ কিছু সিদ্ধান্ত একা নেওয়া যায় না।’

পর্তুগালের হয়ে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার সাফল্যে ভরপুর। দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এই ফরোয়ার্ডের হাত ধরেই পর্তুগাল পেয়েছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অর্জনগুলো।

২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পর ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপাও জিতেছে পর্তুগাল। এসব সাফল্যে সামনে থেকে নেতৃত্ব দেন রোনালদো। পাশাপাশি বিশ্বকাপে একাধিকবার অংশগ্রহণ এবং ব্যক্তিগত অসংখ্য রেকর্ড তাকে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

ক্রিস্টিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250