শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল *** ‘ওসমান হাদি হত্যার পেছনে ক্ষমতার দ্বন্দ্ব থাকতে পারে’ *** ইরান যুদ্ধ কি ভারতের অর্থনৈতিক উত্থান থামিয়ে দেবে *** রূপপুর থেকে ডিসেম্বরে জাতীয় গ্রিডে আসবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

বাংলাদেশকে ‘শাস্তির’ হুমকি দিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি নাখোশ আইসিসির চেয়ারম্যান জয় শাহ। এই ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার হুমকি দিয়েছেন তিনি–সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চাইলে যেতে হবে ভারতেই; এই মর্মে সিদ্ধান্ত জানাতে গত ২১শে জানুয়ারি বিসিবিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল আইসিসি। তাতেও নিজেদের অবস্থানের পরিবর্তন করেনি বিসিবি। সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ভারতে দল পাঠানো হবে না।

এএনআই জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না আসলে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন জয় শাহ। তবে আইসিসি চেয়ারম্যান কী ব্যবস্থা নেবেন সে বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। ভারতে যেতে না চাইলেও নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আবারও আইসিসিকে চিঠি দিয়েছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। সেই চিঠি নিরপেক্ষ কমিটির (ডিআরসি) কাছে পাঠানোর দাবি জানিয়েছে বিসিবি। 

পিটিআইকে আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, তাতে অবশ্য কোনো লাভ হবে না বাংলাদেশের। কারণ, আইসিসির সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তির বিরুদ্ধে গিয়ে কাজ করার অধিকার নেই ডিআরসির।

পিটিআইকে আইসিসির ওই কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ ডিআরসিতে যেতেই পারে। কিন্তু পরিচালন পর্ষদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ক্ষমতা ওই কমিটির নেই।’

২২শে জানুয়ারি সংবাদ সম্মেলন করে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের দৃঢ় অবস্থানের কথা জানায় বিসিবি। তার আগে আইসিসিকে অবহিত না করায় সংস্থাটির সভাপতি বুলবুলের ওপর ক্ষুব্ধ আইসিসি।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আইসিসি বোর্ডের সদস্যরা বিসিবি সভাপতির ওপর অত্যন্ত ক্ষুব্ধ। আইসিসিকে জানানোর আগে সংবাদ সম্মেলন করেছে। আসিফ নজরুল (যুব ও ক্রীড়া উপদেষ্টা) কথা বলেছিলেন। যিনি আইসিসির কাছে গ্রহণযোগ্য নন। আইসিসিকে নিজেদের অবস্থান জানানোর আগে আমিনুল কী করে এমন একজনকে সাংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে দিতে পারেন? এটা একদমই উচিত হয়নি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ই ফেব্রুয়ারি। ওই কর্মকর্তা জানিয়েছেন, হাতে খুব বেশি সময় না থাকায় বাংলাদেশ ইস্যুতে আর বিলম্ব করতে চাইছে না আইসিসি। আজকের মধ্যেই বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের নাম জানিয়ে দেওয়া হতে পারে বলেও দাবি ওই কর্মকর্তার। ইতোমধ্যে বিশ্বকাপের জন্য স্কটিশদের প্রস্তুত থাকার নির্দেশনাও দিয়েছে আইসিসি।

জে.এস/

জয় শাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250