শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

আদালত অবমাননার অভিযোগ

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪২ অপরাহ্ন, ২৬শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আদালত অবমাননার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে সশরীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার (জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ) এ এস এম রুহুল ইমরানের সই করা এ বিজ্ঞপ্তি আজ সোমবার (২৬শে মে) দৈনিক যুগান্তর ও নিউএজ পত্রিকায় প্রকাশিত হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর নির্দেশক্রমে রুহুল ইমরান ২৫শে মে এ বিজ্ঞপ্তিতে সই করেন। বিজ্ঞপ্তিতে একই অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে শাকিল আলম (৪০) নামের ব্যক্তিকেও ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনা ও শাকিল আলমের বিরুদ্ধে ট্রাইব্যুনাল-১-এ আদালত অবমাননার অভিযোগ এনেছেন চিফ প্রসিকিউটর। অভিযোগের বিষয়ে জবাব দেওয়ার জন্য দুজনকে নোটিশ দেওয়া সত্ত্বেও তারা ট্রাইব্যুনালে উপস্থিত হননি। কোনো জবাব দাখিল করেননি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আত্মপক্ষ সমর্থনের অধিকতর সুযোগ দেওয়ার লক্ষ্যে তাদের আবার নোটিশ দেওয়া হলো। তারা আগামী ৩রা জুন সকাল ১০টায় ট্রাইব্যুনালে সশরীর উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে জবাব বা বক্তব্য দেবেন। তা না হলে সেই ধার্য তারিখে অথবা পরবর্তী যে কোনো তারিখে তাদের অনুপস্থিতিতে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকার্য সম্পন্ন হবে।

এইচ.এস/

শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250