শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

৪ শতাংশ সুদে আরও দুই বছর ঋণ পাবেন ভূমিহীন কৃষকেরা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৪ পূর্বাহ্ন, ৩১শে আগস্ট ২০২৫

#

ফাইল ছবি

সস্তা সুদ ও সহজ শর্তে অর্থায়নের মাধ্যমে গম ও ভুট্টার উৎপাদন বাড়ানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠিত ১ হাজার কোটি টাকার বিশেষ তহবিলের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। ওই তহবিল থেকে কৃষকদের ২০২৭ সালের ৩০শে জুন পর্যন্ত ঋণ দেওয়া যাবে। ঋণের সুদের হার হবে ৪ শতাংশ।

বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আর নতুন মেয়াদ বৃদ্ধির নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২২ সালের আগস্ট মাসে কেন্দ্রীয় ব্যাংক এই তহবিল গঠন করে। প্রথমে তহবিলের মেয়াদ ছিল ২০২৫ সালের জুন পর্যন্ত।

এখন এর মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করা হয়েছে। ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং বর্গা চাষিদের জামানতবিহীন সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত এই তহবিল থেকে ঋণ গ্রহণের সুযোগ পাবেন।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, দেশে গম ও ভুট্টার পর্যাপ্ত চাহিদা থাকলেও এই শস্যগুলোর উৎপাদনের পরিমাণ যথেষ্ট নয়। এ কারণে দেশে গম-ভুট্টা ও এগুলো থেকে উৎপাদিত খাদ্য দ্রব্যাদির সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রতিবছর গম ও ভুট্টা আমদানি করার জন্য উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়।

এ প্রেক্ষিতে দেশে গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধি করতে ১ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম গঠনের সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে এই ঋণ দেওয়ার মেয়াদ প্রথমে নির্ধারণ করা হয়েছিল ২০২৫ সালের ৩০শে জুন পর্যন্ত।

তবে প্রয়োজনে স্কিমের মেয়াদ বৃদ্ধি করা জানানো হয়। স্কিমটির ভালো সাড়া মেলায় গত বৃহস্পতিবার (২৮শে আগস্ট) মেয়াদ বৃদ্ধি করে ২০২৭ সালের ৩০শে জুন পর্যন্ত বর্ধিত করা হয়।

বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250