শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

দুই দেশের সম্পর্কের মাইলফলক হবে প্রধান উপদেষ্টার সফর: চীনা রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীনে সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ রোববার (২৩শে মার্চ) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, ‘প্রধান উপদেষ্টার বেইজিং সফরের সময় গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা আসতে পারে। দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০তম বার্ষিকীতে সফরটি একটি মাইলফলক হবে।’

কূটনীতিকরা বলছেন, পররাষ্ট্রসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠকে সফরের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস চারদিনের সফরে আগামী বুধবার (২৬শে মার্চ) চীনের পাঠানো একটি উড়োজাহাজে দেশটিতে সরকারি সফরে যাবেন। পরদিন বৃহস্পতিবার তিনি হাইনান প্রদেশে বোয়াও আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। আগামী শুক্রবার বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে তার শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে।

আগামী শনিবার প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

এইচ.এস/

চীনা রাষ্ট্রদূত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250