রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

অভিনেত্রী পপির চাচার যে কারণে সংবাদ সম্মেলন...

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পপির চাচা মিয়া বাবর হোসেনকে খুলনার সোনাডাঙ্গার জমিদারবাড়ি ‘মিয়াবাগ’ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১০ই জুলাই) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। মিয়া বাবরের দাবি, তার ভাইয়ের স্ত্রী শিউলি বেগম ও ভাতিজি জামাই একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা তারেক আহমেদ চৌধুরী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন।

লিখিত বক্তব্যে মিয়া বাবর বলেন, আমার বাবা জমিদার প্রয়াত ইসমাইল মিয়ার ছয় ছেলে ও তিন মেয়ের মধ্যে আমি চতুর্থ। অন্য শরিকদের মতো আমিও মিয়াবাগের একজন শরিক। আমি নিঃসন্তান, বিভিন্ন সময় ঢাকায় থাকি। এই সুযোগে আমার ভাইয়ের স্ত্রী শিউলি বেগম ও তার জামাতা তারেক আহমেদ চৌধুরী আমার মায়ের রুম, ড্রয়িংরুম, গেস্টরুমসহ বিভিন্ন রুম দখল করেন। ৪ঠা জুলাই বাড়িতে এসে দেখি শিউলি বেগমের রুম বাদে অন্য সব রুম তালাবদ্ধ। শিউলি বেগমকে তখন বলি, আমি রাতে কোথায় থাকব? সে তখন আমাকে বলে, আপনি দ্বিতীয় তলায় থাকেন।

মিয়া বাবর বলেন, ‘পরদিন সকাল ৮টার দিকে শিউলি বেগম এবং তারেক আহমেদ চৌধুরী আমাকে আধা ঘণ্টার মধ্যে বাসা থেকে নেমে যেতে বলে। বাসা থেকে নামতে দেরি হওয়ায় তারা আমার কাছে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে এবং আমাকে মারধর করতে উদ্যত হয়। মান-সম্মানের ভয়ে আমি বাসার নিচতলায় এসে বসি। এরপর তারা আরও অজ্ঞাতনামা লোকজন ডেকে এনে আমার ঘাড় ধরে বাসা থেকে বের করে দেয়। পরে আমি আমার পরিচিত মান্নানের বাসায় আশ্রয় নিই। এরপর আমি আমার নিকটতম লোকজনের সঙ্গে যোগাযোগ করে সোনাডাঙ্গা মডেল থানায় লিখিত অভিযোগ দিই।’

তবে অভিযোগ অস্বীকার করে তারেক আহমেদ বলেন, ‘আমি দীর্ঘদিন খুলনায় যাই না। আমাকে কেন জড়ানো হলো বুঝতে পারছি না। মিয়া বাবর হোসেন ৭০ বছর আগে তার সম্পত্তি বিক্রি করে চলে গেছেন। তার সঙ্গে পরিবারের যোগাযোগ ছিল না। এ ছাড়া জমিদারবাড়ির যে অংশটুকু তার ছিল, সেটি তারই আপন ছোট ভাই চিত্রনায়িকা পপির বাবা আমির হোসেন টুলুর কাছে বিক্রি করেছেন।’ হাবিব নামের এক যুবক মিয়াবাগের সুনাম ক্ষুণ্ন করার জন্য এবং সম্পত্তি দখল করার জন্য কলকাঠি নাড়ছেন বলে অভিযোগ করেন তিনি।

তারেক আহমেদের এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন মিয়া বাবর। তিনি বলেন, তার বয়স এখন ৭৩ বছর। ৭০ বছর আগে তিনি ছিলেন ৩ বছরের নাবালক। তখন সম্পত্তি প্রাপ্তি এবং বিক্রি করার প্রশ্নই আসে না।

জে.এস/

নায়িকা পপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250