শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক

‘অনন্যা পাণ্ডে আজকে আমার মেয়ে থাকত…’, কেন বললেন ফারাহ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নাচ, নির্মাণের বাইরে সেন্স অব হিউমারের জন্যও বেশ পরিচিত ফারাহ খান। সম্প্রতি কাজল এবং টুইঙ্কল খান্নার টক শো ‘টু মাচ উইথ কাজল এবং টুইঙ্কল’-এ উপস্থিত হয়ে অনন্যা পাণ্ডেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউডের এই পরিচালক। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

সদ্য অন্তর্জালে আসা শোটির প্রমোতে দেখা গেছে,  ফারাহ খান অনন্যা পাণ্ডের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন। পাশাপাশি পুরোনো কাসুন্দিও ঘেঁটেছেন তিনি। শুধু তা-ই নয়, টুইঙ্কেলের প্রাক্তন প্রেম থেকে চাঙ্কি পাণ্ডের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে জলঘোলা, কোনো কিছুই বাদ দেননি তিনি।

অনন্যার দিকে ইঙ্গিত করে ফারাহ খান বলেন, ‘সে আজকে আমার মেয়ে থাকত। কারণ, চাঙ্কি পাণ্ডে আমার ক্রাশ ছিল’। যা শুনে চমকে ওঠেন অনন্যা। ফারাহর কথা বুঝে উঠতে খানিক সময় লাগে তার। 

শুধু তা-ই নয়, ছবির সেটে অনন্যাকে কাঁদিয়ে ছেড়েছেন ফারাহ, কান্নায় সেট ছেড়ে চলে গিয়েছিলেন নায়িকা। 

এর জবাবে ফারাহ আরো বলেন, ‘আমি যে নায়িকাকেই কাঁদাই, তারা বড় তারকা হয়ে যায়। ক্লিপটিতে ফারাহ এবং অনন্যাকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে তাদের মতামত ভাগ করে নিতে দেখা গেছে।’ 

অনন্যা বলেন, ‘প্রথম প্রজন্মই মানসিক স্বাস্থ্যকে আলিঙ্গন করছে। তবে ফারাহ ভিন্ন বলে মনে হয়েছিল এবং যোগ করেছেন, যখনই আপনাকে কোনো কিছু থেকে বেরিয়ে আসতে হবে, এটি একটি মানসিক স্বাস্থ্য সমস্যা।’ 

শোতে ‘কাল হো না হো’ থেকে ‘ইটস দ্য টাইম টু ডিস্কো’-এর হুক স্টেপও পারফর্ম করতে দেখা গেছে চার জনকে। যার কোরিওগ্রাফি করেছিলেন ফারাহ নিজেই।

ফারাহ খান এবং অনন্যা পাণ্ডেকে নিয়ে কাজল ও টুইঙ্কেলের শো-এর নতুন পর্বটি আগামীকাল বৃহস্পতিবার (৬ই নভেম্বর) প্রাইম ভিডিওতে প্রচার হবে।

জে.এস/

অনন্যা পাণ্ডে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

🕒 প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250