শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আর্জেন্টিনার হয়ে বিদায়ের আগে দেশে ফিরলেন মেসি *** ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: ৭ শতাধিক আটক, বন্ধ মেট্রো-ইন্টারনেট *** কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা *** শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর *** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি

ফল পুনঃনিরীক্ষণ

আলিমে ফেল থেকে পাস ১০, জিপিএ-৫ পেলেন ৬ জন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার উত্তরপত্র চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ফেল থেকে পাস করেছেন ১০ জন শিক্ষার্থী। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬ জন।

বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) দুপুর ২টার দিকে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার আলিম পরীক্ষার ফল প্রকাশের পর ২ হাজার ৭১৪ জন শিক্ষার্থী ফলাফলে অসন্তুষ্ট হয়ে আবেদন করেন। তারা ৭ হাজার ৭৩৮টি পত্রের খাতা চ্যালেঞ্জ করেন। এতে ৩৬ জনের ফলাফলে পরিবর্তন এসেছে।

তার মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬ জন। ফেল থেকে পাস করেছেন ১০ জন। তাছাড়া জিপিএ পরিবর্তন হয়েছে আরও ১৩ জনের।

গত ১৫ই অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে আলিমে পাসের হার ছিল ৯৩ দশমিক ৪০ শতাংশ। সারাদেশে জিপিএ-৫ পেয়েছিলেন ৯ হাজার ৬১৩ জন শিক্ষার্থী।

ওআ/কেবি

জিপিএ-৫

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250