রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

ঘোড়ার গাড়িতে চড়িয়ে মসজিদের ইমামকে রাজকীয় বিদায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জে ২৮ বছর ইমামতি শেষে ক্বারী মো. নুরুল ইসলাম (৫০) নামের এক ইমামকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বেশে বিদায় দিয়েছেন এলাকাবাসী।

শনিবার (২৭শে এপ্রিল) সকালে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল দিঘির পূর্বপাড় বায়তুল আমান জামে মসজিদে এ সম্মাননার আয়োজন করা হয়।

স্থানীয় ও মসজিদ কমিটি সূত্র জানায়, দীর্ঘ ২৮ বছর আগে ৪০০ টাকা বেতনে পাপরাইল দিঘির পূর্বপাড় বায়তুল আমান জামে মসজিদে ইমামতি শুরু করেন ময়মনসিংহের মুক্তাগাছার বাসিন্দা ক্বারী মো. নুরুল ইসলাম। মসজিদটি একসময় টিনের তৈরি একচালা বিশিষ্ট থাকলেও ধীরে ধীরে সেটি পাকা ভবনে রূপান্তরিত হয়। বর্তমানে মসজিদটিতে সাত তলা বিশিষ্ট একটি মিনারের কাজ চলমান রয়েছে।

ইমাম নুরুল ইসলাম অবসর নেওয়ার কথা জানালে স্থানীয় লোকজন ও মসজিদ কমিটি তার জন্য রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করেন। পরে শনিবার সকালে তাকে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে বিদায় জানানো হয়। এ সময় সম্মানি হিসেবে তার হাতে নগদ দুই লাখ টাকা ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বিদায় বেলায় এমন সম্মান পেয়ে আবেগে আপ্লুত হয়ে ওঠেন ক্বারী মো. নুরুল ইসলাম।

ক্বারী মো. নুরুল ইসলাম বলেন, জীবনের দীর্ঘ একটি সময় এ মসজিদটিতে ইমামতি করেছি। আমার কাছে অনেকেই কোরআন শিখেছেন। আজ আমার বিদায় বেলায় স্থানীয়রা যে সম্মান দেখিয়েছেন তা কখনো ভুলবো না।

ওআ/ আই.কে.জে/ 



মসজিদ ইমাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250