বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শিল্পী সমিতির নির্বাচন

আমি সবার সঙ্গে থেকে কাজ করতে চাই : সাইমন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫১ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সামনেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এরইমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে বিদায়ী কমিটির সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক এবার সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে যাচ্ছেন। তবে কোনো প্যানেলে যোগ দেবেন না তিনি। হবেন স্বতন্ত্র প্রার্থী।

এ বিষয়ে কথা সাইমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গুঞ্জনটি সত্যি নয়। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি না। তাছাড়া এই মুহূর্তে নির্বাচন নিয়েও কিছু ভাবছি না। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী যে হচ্ছি না এটা নিশ্চিত। নির্বাচন যদি করি প্যানেল থেকেই করব। কারণ আমি সবার সঙ্গে থেকে কাজ করতে চাই। 

আরো পড়ুন: বিশ্ব ভালোবাসা দিবসকে বাড়াবাড়ি বললেন আলিয়া ভাট

এদিকে গেল মাসে বিদেশি ছবি মুক্তিতে অনিয়ম এবং এতে সমিতির নিস্ক্রিয়তাকে দায়ী করে শিল্পী সমিতির সহ সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যহতি চেয়েছিলেন। শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে গ্রহণ করা হয়নি সাইমনের পদত্যাগ পত্র।

বলে রাখা ভালো, আগামী ১৯শে এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর থাকবেন এক প্যানেলে। অন্যদিকে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিদায়ী কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন। সেকারণে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার নিজের প্যানেলের জন্য সভাপতি পদপ্রার্থী খুঁজে বেড়াচ্ছেন।


এসি/


নির্বাচন শিল্পী সমিতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250