বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

হাসতে হাসতে বেহুঁশ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৭ অপরাহ্ন, ৫ই জুন ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

হাসিই নাকি সবচেয়ে সেরা ওষুধ, একথা বলে থাকেন সবাই। এটা বিশ্বাসও করেন, কিন্তু কখনো কখনো অতিরিক্ত হাসির কারণে হাসপাতালে যাওয়াসহ অপ্রত্যাশিত পরিণতি ঘটে। সম্প্রতি তেমনই একটি ঘটনা খবরের শিরোনাম হয়েছে। ভারতের ৫৩ বছর বয়সী এক ব্যক্তি টিভি দেখার সময় হাসতে হাসতে বেহুঁশ হয়ে গেছেন।

হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালের নিউরোলজিস্ট ডা. সুধীর কুমার জানিয়েছেন, ওই ব্যক্তি হাস্য-প্ররোচিত সিনকোপ নামে একটি বিরল রোগে ভুগছিলেন। যেটার কারণে অতিরিক্ত হাসিতে মানুষ জ্ঞান হারায়।

আরো পড়ুন : চুরি করতে গিয়ে এসির আরামে ঘুম, ডেকে তুলল পুলিশ!

জানা গেছে, পারিবারিক সময় উপভোগকালে ওই ব্যক্তি চা পান করছিলেন এবং টেলিভিশনে জনপ্রিয় একটি কমেডি শো দেখছিলেন। শোটি এতই মজাদার ছিল যে, তিনি কয়েক মিনিট পর্যন্ত হাসি থামাতে পারেননি। একপর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান।

ডা. সুধীর কুমার জানিয়েছেন, এ ঘটনার পর ওই ব্যক্তির মেয়ে বাবার হাতে কয়েকবার ঝাঁকুনি লক্ষ করেন। পরে তিনি অ্যাম্বুলেন্স ডাকেন। অবশ্য কিছুক্ষণ পর তিনি কিছুটা স্বস্তি পেয়ে চোখ খোলেন এবং সবাইকে চিনতে পারেন।

সূত্র: নিউজ এইটিন

এস/ আই.কে.জে/

কমেডি শো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250