শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর

‘ইন্ডাস্ট্রিতে ধর্ষণ হয় না, এখানে টাকার সঙ্গে শরীরটাও যুক্ত হয়’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমাদের ইন্ডাস্ট্রিতে ধর্ষণ হয় না, কাস্টিং কাউচ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন কলকাতার অভিনেত্রী কণীনিকা বন্দ্যোপাধ্যায়। সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা।

ছোট থেকে বড় পর্দা, এমনকি ওয়েবেও চুটিয়ে কাজ করে চলেছেন কণীনিকা। তবে তিনিই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, ক্যারিয়ারের শুরুর দিকে তাকে একবার কাস্টিং কাউচের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তার মা তাকে না করে দিয়েছিলেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ‘কাস্টিং কাউচ’ ও ‘কম্প্রোমাইজ’ নিয়ে কথা বললেন কণীনিকা। জানালেন, ‘আমি জন্মে কম্প্রোমাইজ করিনি। স্বেচ্ছায় যে জিনিসটা হয় আলাদা। কিন্তু কম্প্রোমাইজ করে কাজ পাব (মাথা নেড়ে না)। আমার শিরদাড়ায় দুটো সার্জারি হতে পারে, কিন্তু এখনও সোজা। বেশি বুদ্ধিমান অভিনেত্রী হলেও চাপের। কেউ কেউ বোকা হওয়ার অভিনয় করে, আমি সেটাও পারি না। অভিনয়টা শুধু ক্যামেরার সামনেই করতে পারি।'

তিনি বলেন, ‘কম্প্রোমাইজ করলে অনেক কাজই হয়তো পেতাম। না তেল মারতে পারি, না কম্প্রোমাইজ করতে পারে। আমি মনে করি এটা নিজস্ব চয়েজ। আমাদের ইন্ডাস্ট্রিতে ধর্ষণ হয় না। মেয়েরা এখন বুদ্ধিমতী। তারা আগেও বুদ্ধিমতী ছিল। যারা কম্প্রোমাইজ করে, তাতে টাকার সঙ্গে সঙ্গে শরীরটাও ইনভলভড হয়। আর এটা শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয়, সব জায়গায়।’

কণীনিকা জানান, কিভাবে এক পরিচালক তাকে ‘একসঙ্গে থাকতে হবে’ প্রস্তাব দিয়ে তিনটি ছবি অফার করেছিলেন এমনকী, তিনি না করায় নিজে ফোনও করেছিলেন। 

অভিনেত্রীর কথায়, ‘একবার এক পরিচালক আমাকে ওর তিনটা সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন এবং তার সঙ্গে আমাকে থাকতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। আমি যখন তাতে না করি, সেই পরিচালক আমাকে ফোন করে বলেন, তুই কিন্তু ৫০-এর পর গিয়ে হাত কামড়াবি। আমি ৪০ পেরিয়ে গেছি। আর আমি জানি আমাকে হাত কামড়াতে হবে না কখনো। কারণ আমার কাছে সম্মানটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি জানি আমি কেমন মানুষ’।

কাজের সূত্রে, কণীনিকা বন্দ্যোপাধ্যায়কে এখন দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় কুকিং শো ‘রান্নাঘর’-এ।

জে.এস/

কণীনিকা বন্দ্যোপাধ্যায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250