মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

চাঁদের অদেখা অঞ্চল থেকে মাটি নিয়ে এলো চীন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৩ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

চাঁদের দূরবর্তী অঞ্চল থেকে মাটি নিয়ে এসেছে চীন। পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ হিসেবে এমন অনন্য কীর্তি গড়েছে দেশটি। যেখান থেকে মাটির নমুনা আনা হয়েছে সেটি পৃথিবী থেকে দেখা যায় না।

ব্রিটিশ একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার (২৫শে জুন) মাটি নিয়ে আসা ক্যাপসুলটি মঙ্গোলিয়ার প্রত্যন্ত অঞ্চল সিজিওয়াং ব্যানারে অবতরণ করে।

চাঁদের অদেখা অঞ্চল থেকে মাটি আনতে চেং-৬ নামের একটি মনুষ্যবিহীন মহাকাশযান গত ৩রা মে দক্ষিণ চীন থেকে রওনা দেয়। এরপর ২রা জুন এটি সফলভাবে চাঁদে অবতরণ করে। যেখানে এটি অবতরণ করে সেটি পৃথিবী থেকে কখনো দেখা যায় না। চাঁদ পৃথিবীকে শুধু এটির একটি পাশই দেখায়।

মহাকর্ষীয় প্রবাহবদ্ধতার কারণে চাঁদ যে সময়কালে পৃথিবীকে প্রদক্ষিণ করে ঠিক সেই সময় এটি তার নিজ অক্ষের ওপর ঘুরতে থাকে। এর ফলে চাঁদ পৃথিবীর দিকে একই মুখ ঘুরিয়ে রাখে।

আরো পড়ুন : ভারতের সঙ্গে যৌথভাবে ছোট স্যাটেলাইট তৈরি করবে বাংলাদেশ

চীনে মহাকাশ সংস্থার চেং-৬ মিশনের ল্যান্ডারটি দুই দিন সময় নিয়ে চাঁদের সবচেয়ে পুরোনো এবং বড় গর্ত থেকে মাটি ও পাথর সংগ্রহ করে। এসব মাটি সংগ্রহ করতে ব্যবহার করা হয় ল্যান্ডারটিতে থাকা রোবটের হাত ও ড্রিল মেশিন।

এরপর চাঁদের পৃষ্ঠতল থেকে ল্যান্ডারটিকে অরবিটারের সঙ্গে আবারও সংযুক্ত করা হয়। সবকিছু সম্পন্ন হওয়ার পর পৃথিবীর দিকে নিয়ে আসা হয় এটিকে।

লিস্টার বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিদ্যা ও মহাকাশ বিজ্ঞানের প্রভাষক মার্টিন বার্সট্রো বলেছেন, “এটি চীনের জন্য একটি বড় অর্জন। চাঁদ থেকে যে কোনো নমুনা সংগ্রহ খুবই কঠিন। দূরবর্তী অঞ্চল থেকে এটি আরও কঠিন।”

যুক্তরাষ্ট্র, চীন এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া) চাঁদের নিকটবর্তী অঞ্চল থেকে মাটি ও পাথরের নমুনা সংগ্রহ করেছে। কিন্তু চীনই প্রথম দূরবর্তী অঞ্চল থেকে মাটি নিয়ে আসল।

সূত্র: দ্য গার্ডিয়ান

এস/ আই.কে.জে/

চীন চাঁদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250