মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

চিত্রনায়িকা ময়ূরীর মেয়ের মাকে নিয়ে আবেগঘন বার্তা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৬ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা ময়ূরী এখন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। সেখানেই ছেলে-মেয়েদের নিয়ে বাস। যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েকে পড়ান একসময়ের আলোচিত-সমালোচিত এই অভিনেত্রী।

আজ (৬ই ডিসেম্বর) ছিল ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকার জন্মদিন।

এই দিনে অনেকেই তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তবে এর মধ্যে ময়ূরীর চোখে ধরা দিল মেয়ে মাইমুনা খানম সায়বার শুভেচ্ছা বার্তাটি।

মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে মাইমুনা নিজের ফেসবুকে লিখেছেন, ‘আজ তোমার বিশেষ দিন, আর আমি তোমাকে আমার হৃদয় থেকে কিছু বলতে চাই। তুমি শুধু আমার মা নও, তুমিই সেই ব্যক্তি, যে ভালো বা খারাপ প্রতিটি মুহূর্তে আমার পাশে দাঁড়িয়েছ।তুমি আমাকে শিখিয়েছ কিভাবে শক্তিশালী হতে হয়, কিভাবে সদয় হতে হয় এবং জীবন কঠিন হলেও কিভাবে এগিয়ে যেতে হয়।’

মাইমুনা আরো লিখেছেন, ‘আমি জানি আমি সব সময় যথেষ্ট বলি না, কিন্তু তুমি যা কিছু করো তার জন্য আমি কৃতজ্ঞ—ছোট ছোট কাজ, ত্যাগ, ক্লান্ত থাকা সত্ত্বেও তুমি যে ভালোবাসা দাও। তুমি আমাকে গড়ে তুলেছো এবং আমি প্রতিদিন তোমার জন্য কৃতজ্ঞ।’

সর্বশেষে মাকে ভালোবাসা জানিয়ে মাইমুনা লিখেছে, ‘আমি আশা করি এই জন্মদিন তোমার জন্য সেই সুখ বয়ে আনবে, যা তুমি সব সময় অন্যদের দেওয়ার চেষ্টা করো। আজ এবং সর্বদা তুমি সেরাটা পাওয়ার যোগ্য। আমার আম্মু হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে অনেক ভালোবাসি। শুভ জন্মদিন।’

জে.এস/

ময়ূরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250