রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন আলোচিত শেখ সাদী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০০ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

আদালত প্রাঙ্গনে সোমবার পরীমণির সার্বক্ষণিক সঙ্গী হিসেবে দেখা যায় তরুণ গায়ক শেখ সাদীকে। যিনি অভিনেত্রীর জামিনদার হন। এরপর থেকেই নেটিজেনরা কৌতূহলী হয়ে উঠেছেন সাদীকে নিয়ে। সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। 

এদিকে পরীমণি, শেখ সাদী একে অন্যকে বন্ধু হিসেবে হিসেবে সম্বোধন করেছেন। তবে নেটাগরিকরা তা মানতে নারাজ। গতকাল তাদের একসঙ্গে দেখার পর থেকে অনেকের ধারণা প্রেমের সম্পর্কে আছেন পরীমণি-শেখ সাদী। 

পরীমণির সঙ্গে প্রেমের বিষয়ে জানতে চাইলে আগ্রহ দেখালেন না সাদী। শুধু বললেন, সবাই যেরকম ভাবছেন সেরকম কিছু না। আমাদের মধ্যে বন্ধুত্বের বাইরে কোনো সম্পর্ক নেই। এছাড়া বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি না।

শেখ সাদী জানান, কাজের সূত্রে পরিচয়। এরপর বন্ধুত্ব। তার কথায়, আমার একটি গানের ব্যাপারে ওনার সঙ্গে কথা বলেছিলাম। এরপর থেকে বন্ধুত্ব আমাদের।

এদিকে সামাজিক মাধ্যমে সখ্যতার প্রমাণ মিলেছে শেখ সাদী-পরীমণির। গেল ৩রা জানুয়ারি সাদীর কাছাকাছি এসে সেলফিবন্দি হয়েছেন পরী। এছাড়া সাদীর একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন নায়িকা। 

২৩শে জানুয়ারি পোস্ট করা সে ভিডিওতে পরীমণি লিখেছেন, তুমি আমার দেখা সবচেয়ে প্রতিভাবান ব্যক্তি! সাদী। সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি।

আরও পড়ুন: এবার বিচারকের ভূমিকায় মিথিলা

পরীমণির মূল্যায়ন গুরুত্বের সঙ্গে নিয়েছেন সাদি। মন্তব্যের ঘরে লিখেছেন, এটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করার মতো কোনও ভাষা আমার নেই। আমি খুশি।

এসব দেখে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন নেটিজেনরা। তবে নীরব আছেন পরীমণি। অন্যদিকে শেখ সাদীও বন্ধুত্বের মোড়কে রাখলেন সম্পর্কটা। সময়-ই বলে দেবে কোথাকার জল কোথায় গড়ায়।

এসি/ আই.কে.জে/ 


শেখ সাদী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250