রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত *** আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন *** হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কোথায় গেলেন সাইফ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে ছাড়া পেলেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। চিকিৎসকের ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন অভিনেতা। তবে যে বাড়িতে আক্রমণের শিকার হয়েছেন সেখানে না গিয়ে নিজের অন্য এক আবাসনে গেছেন নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে।

মঙ্গলবার (২১শে জানুয়ারি) সকালে হাসপাতালে পৌঁছে যান শর্মিলা ঠাকুর। পরে আসেন কারিনা কাপুর খান। দুপুর ২টার পর সাইফকে দেখা যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের বাইরে। কড়া নিরাপত্তার মধ্যে অভিনেতাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান পরিবারের সদস্যরা।

গতকাল সোমবারই চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন শারীরিক পরিস্থিতি বিচার করে অভিনেতাকে মঙ্গলবার ছুটি দেওয়া হতে পারে। এক সপ্তাহ কোনোভাবেই বাড়ির বাইরে যেতে পারবেন না। কারণ, এখনো তার জখম পুরোপুরি শুকায়নি। আপাতত বান্দ্রার অন্য এক ফ্ল্যাটে থাকবেন সাইফ। জানা গেছে, এই ফ্ল্যাটে নিজের কার্যালয় খুলেছিলেন অভিনেতা। ইতিমধ্যেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে সেখানে। পৌঁছেছে ছেলেদের খেলনাও।

আরও পড়ুন: শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার অভিনেত্রী নিপুণ

গত বুধবার (১৫ই জানুয়ারি) গভীর রাতে সাইফ আলীর ওপর হামলা করা হয়। অভিনেতাকে ছুরি দিয়ে ৬ বার কোপানো হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাইফ আলী খানকে। হাসপাতালে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। 

এদিকে সাইফের ওপর আক্রমণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামে ৩০ বছর বয়সী ওই যুবককে আটক করা হয়। এখন পুলিশের হেফাজতে রয়েছেন তিনি।

এসি/কেবি


হাসপাতাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250