মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

এশিয়ার সেরা নির্মাতার পুরস্কার পাচ্ছেন ইরানি পরিচালক জাফর পানাহি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৫

#

জাফর পানাহি। ছবি: সংগৃহীত

ইরানের এই সময়ের সবচেয়ে আলোচিত নির্মাতা জাফর পানাহি। শেষ তিন দশকে সিনেমা বানানোর অধিকারের জন্য, শিল্পীর স্বাধীনতার জন্য তিনি অনেক লড়াই করেছেন ইরান সরকারের বিরুদ্ধে। ফলে তিনবার কারাবরণ করতে হয়েছে পানাহিকে। তার সিনেমা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, ছিল সাক্ষাৎকার দেওয়া কিংবা বিদেশে যাওয়ার ওপরও নানা বাধা।

কিন্তু কিছুতেই সিনেমা নির্মাণ থেকে তাকে বিরত রাখা যায়নি। জাফর পানাহির সর্বশেষ সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ এবারের কান চলচ্চিত্র উৎসবে সেরার পুরস্কার পেয়েছে। খবর হলিউড রিপোর্টারের।

জাফর পানাহিকে এবার বড় সম্মাননা দিচ্ছে বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ২০২৫ সালের ‘এশিয়ান ফিল্মমেকার অব দ্য ইয়ার’ পুরস্কারের জন্য মনোনীত করা করা হয়েছে তাকে। আগামী ১৭ই থেকে ২৬শে সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার পোর্ট সিটিতে বসবে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩০তম আসর। সেখানেই সম্মাননা জানানো হবে জাফর পানাহিকে।

বুসানের এই পুরস্কারটি জাফর পানাহিকে আরও অনেকটা পরিচিতি এনে দিল। ইরানের বিদ্রোহী কণ্ঠস্বর হিসেবে তার অবস্থানকে আরও দৃঢ় করল।

প্রতি বছর এ পুরস্কার এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া হয়, এশিয়ান চলচ্চিত্রে যারা অসামান্য অবদান রেখেছেন। এর আগে এ স্বীকৃতি পেয়েছেন কিয়োশি কুরোসাওয়া, হিরোকাজু কোরে-এদা, মোহসেন মাখবালবাখ, চৌ ইউন-ফাত, টনি লিউং, রিউইচি সাকামোতোসহ অনেকে।

এশিয়ান ফিল্মমেকার অব দ্য ইয়ার পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় জাফর পানাহি বলেন, ‘যখন আমাদের দেশে সিনেমা বানানো প্রতিদিন আরও কঠিন হয়ে উঠছে, তখন এই স্বীকৃতি আমাকে মনে করিয়ে দেয়—সিনেমা এখনো সীমান্ত, ভাষা ও যাবতীয় প্রতিবন্ধকতা অতিক্রম করে আমাদের যুক্ত করতে পারে। আমি শুধু নিজের পক্ষেই এই পুরস্কার গ্রহণ করছি না; বরং তাদের পক্ষেও, যারা নীরবে, নির্বাসনে কিংবা চাপে থেকেও সৃষ্টিশীল কাজ করে যাচ্ছেন।’

জে.এস/

জাফর পানাহি ইরানি নির্মাতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250