সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

রাস্তায় শ্লীলতাহানির হাত থেকে যেভাবে বেঁচেছিলেন এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৮ পূর্বাহ্ন, ৩০শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

মাঝে মাঝেই অভিনেত্রীদের যৌন হেনস্তার খবর শোনা যায়। দিল্লির রাস্তায় শ্লীলতাহানির শিকার হয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিলোত্তমা। ভারতীয় সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করেছেন সেদিনের সেই ভয়াবহ অভিজ্ঞতা।

তিলোত্তমার কথায়, ‘শীতকালে দিল্লিতে বাস ধরার জন্য স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। চারিদিকে প্রচুর কুয়াশা। অপেক্ষা করার সময় এই ঘটনাটি ঘটেছিল। হঠাৎই একটি গাড়ি আমার কাছে এসে থামে এবং একদল লোক গাড়ির ভেতর থেকে উত্যক্ত করতে শুরু করে। অশ্রাব্য কথা বলতে শুরু করে। এরপর তারা আমাকে নানান যৌন ইঙ্গিত দিতে শুরু করে। কেউ একটা ছোট্ট পাথর ছুঁড়ে মারল। আমি আরেকটু সরে গেলাম। সিদ্ধান্ত নিলাম, আমাকে এখান থেকে পালাতে হবে। আমার দৌড়ানোর সুযোগ ছিল, কিন্তু তারা আমাকে সহজেই গাড়ি নিয়ে ধরে ফেলতে পারে। তাই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে লিফট নেওয়ার সিদ্ধান্ত নিলাম।’ 

আরও পড়ুন: বাংলাদেশে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করলো নেটফ্লিক্স

‘এরপর ঘটল আরও ভয়ঙ্কর ঘটনা। আমি একটু এগিয়েছি মাত্র। এর মধ্যে একজন এসে আমার হাত ধরে তার প্যান্টের চেইন খুলে ফেলল। আমার ধারণা সে আমার সঙ্গে যা খুশি করতে চেয়েছিল। যে মুহূর্তে সে আমার হাত জোর করে ধরেছিল, সহজাত প্রবৃত্তি থেকে আমি তখন তাকে কীভাবে যেন আঘাত করি। এরপর আমাকে ছেড়ে চলে যায়।’

সবশেষে তিলোত্তমা বলেন, এই ঘটনা আমার মনে দারুণভাবে প্রভাব ফেলেছে। যখনই ওই দিনটার কথা মাথায় আসে, তখনই নার্ভাস ব্রেকডাউন হয়। এই ঘটনা যেন কারও সঙ্গেই না ঘটে। আমরা মেয়েরা সত্যিই নিরাপদ নই।

এসি/ আই.কে.জে/





















অভিনেত্রী শ্লীলতাহানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250