বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা *** সরকার এই অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন চায়: মীর শাহে আলম

গ্র্যান্ডমাস্টার জিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৩ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

গ্র্যান্ডমাস্টার জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শুক্রবার (৫ই জুলাই) বিকেলে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হক রাজীবের বিপক্ষে লড়ছিলেন জিয়াউর রহমান। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দ্রুত রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয় তাকে। এসময় চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন। গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন অ্যাসেসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশের সাধারণ সম্পাদক শওকত বিন ওসমান শাওন।

জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের মুখোমুখি হন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। দেশের দুই গ্র্যান্ডমাস্টারের ম্যাচ শুরু হয় বিকেল ৩টায়। খেলতে খেলতেই বিকেল ৫টা ৫২ মিনিটের দিকে মাটিতে লুটিয়ে পড়েন জিয়াউর।

সে সময়ে দ্রুত তাকে নেওয়া হয় শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। দ্রুতই চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরাও। অ্যাসেসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশের সাধারণ সম্পাদক শওকত বিন ওসমান শাওন টেলিফোনে গণমাধ্যমকে জানিয়েছেন, ‘প্রায় ১৫ মিনিট চিকিৎসকেরা তার পালস খুঁজে পাননি। প্রাণপণ চেষ্টার পর তাকে মৃত ঘোষণা করা হয়।’

মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা কী বলেছেন জানতে চাইলে শওকত বিন ওসমান শাওন গণমাধ্যমকে বলেন, ‘তাৎক্ষনিকভাবে চিকিৎসকরা বলেছেন হয় বড় ধরনের হার্ট অ্যাটাক অবথা ব্রেইন  স্ট্রোক হয়েছে।’

এইচআ/ 


প্রধানমন্ত্রীর শোক গ্র্যান্ডমাস্টার জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায়

🕒 প্রকাশ: ০৮:১৬ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির

🕒 প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে

🕒 প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250