শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

হুমার মা–বাবা ভেবেছিলেন মেয়ে যৌন ব্যবসায়ীদের চক্করে পড়েছেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০০ পূর্বাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি মুক্তি পাওয়া ‘মহারানী’ আর ‘দিল্লি ক্রাইম’-এর নতুন মৌসুমের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে অভিনেত্রী হুমা কুরেশিকে। গত কয়েক বছরে ওটিটি আর সিনেমায় নিজের জায়গা পাকা করেছেন অভিনেত্রী। তবে বলিউডে শুরুটা সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন ক্যারিয়ারের শুরুর দিকের এক ঘটনার কথা।

জানিয়েছেন, ‘গ্যাংস অব ওয়াসিপুর’ (২০১২) সিনেমায় অভিষেকের সময় তার মা–বাবা প্রথমে বিশ্বাসই করতে পারেননি।

‘মিড-ডে’-কে দেওয়া সাক্ষাৎকারে হুমা বলেন, ‘আমার মা–বাবা বিশ্বাসই করেননি। তারা ভাবছিলেন, কেন কেউ আমাকে সিনেমায় নিতে চাইবে? তাদের মনে হয়েছিল, এটা কোনো যৌন ব্যবসায়ীদের চক্র। তারা একদমই নিশ্চিত ছিলেন। মনে হয়েছিল, যে ব্যাপারটা সন্দেহজনক।’

একই সাক্ষাৎকারে হুমা আরও যোগ করেন, ‘এখন ফিরে তাকালে মনে হয়, তারা আমার ওপর একেবারেই বিশ্বাস করতে পারেননি যে আমি নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারব। যদিও বুঝি, তারা তো এই ইন্ডাস্ট্রির কেউ নন, আজও আসলে এই দুনিয়ার নিয়মকানুন পুরোপুরি বোঝেন না।’

হুমা জানান, তার প্রথম সিনেমাটি শেষ পর্যন্ত তৈরি হয়নি, কিন্তু সে অভিজ্ঞতাই তাকে মুম্বাইয়ে আসার সাহস দিয়েছিল। ‘আমি অফিসে গিয়েছিলাম, স্ক্রিপ্ট পড়েছিলাম, পরের দিন স্ক্রিন টেস্ট হলো। সেই দিন বিকেলেই জানাল তারা, আমি নির্বাচিত হয়েছি। কিন্তু ছবিটা আর তৈরি হয়নি, এটা দুঃখজনক। তবে তখনই মনে হয়েছিল, আমি যদি শহর পাল্টাই, তাহলে হয়তো সুযোগ পাব। কারণ, আমার মধ্যে কিছু একটা আছে। এরপরই মা–বাবাকে রাজি করাতে হয়,’ বলেন হুমা।

বর্তমানে হুমা কুরেশির হাতে রয়েছে বেশ কিছু বড় প্রজেক্ট। ‘দিল্লি ক্রাইম ৩’-এ বড়দিদি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ‘বয়ান’ নামের ছবিতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে তাকে দেখা যাবে, যা প্রদর্শিত হয়েছে চলতি বছরের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

জে.এস/

হুমা কুরেশি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250