রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

যতীন স্যারের পরিবারকে তখন মুসলমান নাম নিয়ে বাঁচতে হয়

উপ-সম্পাদকীয়

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৫

#

ছবি: লেখকের ফেসবুক থেকে নেওয়া

তসলিমা নাসরিন

ছবিটি (এই লেখায় সংযুক্ত) আমাদের ময়মনসিংহের বাড়ি অবকাশে তোলা, সম্ভবত ১৯৮৭ সালে। ছবিটির সর্বডানে বসে আছেন যতীন সরকার (বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ, গতকাল ১৩ই আগস্ট বুধবারে প্রয়াত)  আমাদের সবার প্রিয় যতীন স্যার। তাকে সেদিন ডেকেছিলাম অবকাশে, শক্তি চট্টোপাধ্যায়ের (পশ্চিমবঙ্গের কবি) সঙ্গে সাহিত্যের আড্ডায় অংশ নেওয়ার জন্য। না, সেদিন আড্ডা মোটেও জমেনি। যতীন স্যার বরাবরের মতো যে কোনও বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত ছিলেন; কিন্তু শক্তি চট্টোপাধ্যায় একেবারেই আড্ডার মুডে ছিলেন না।

তরুণ বয়সে যতীন সরকারের বক্তৃতা শুনে শুনে অসাম্প্রদায়িক হয়েছি, উদার হয়েছি, দৃঢ়চেতা হয়েছি, সমতা শিখেছি, সমানাধিকার শিখেছি। ময়মনসিংহের  অনেক মানুষকেই তিনি সভ্য, শিক্ষিত, সচেতন হওয়ার জন‍্য উৎসাহ দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন। আমার গড়ে তোলা 'সকাল কবিতা পরিষদ' থেকে যখন অনুষ্ঠান করতাম, যতীন স্যারকেই করতাম প্রধান অতিথি। তার ভাষণ শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো শুনতো। আমার মা'র মৃত্যুর পর মা'র নামে বৃত্তি দেওয়া শুরু করেছিলাম, দশজন গরিব মেধাবী ছাত্রী নির্বাচন করার দায়িত্বও  যতীন স্যার নিয়েছিলেন।

আশির দশকের শেষ দিকে পত্র-পত্রিকায় কবি সাহিত্যিকদের নিয়মিত কলাম লেখার চল শুরু হয়েছিল। আমিও লিখতাম। যতীন সরকারকে লেখার জন্য অনুরোধ করেছিলাম আমিই। খবরের কাগজ (সাপ্তাহিক খবরের কাগজ, সম্পাদক নাঈমুল ইসলাম খান, এখন প্রকাশনায় নেই) নামের ম্যাগাজিনে ছাপাবার জন্য যতীন সরকারের বাড়ি থেকে লেখা নিয়ে আসতাম, ছাপা হওয়ার পর ম্যাগাজিন তার বাড়িতে পৌঁছে দিয়ে আসতাম, লেখার সম্মানিটাও দিয়ে আসতাম। ময়মনসিংহের স্বাস্থ্যকেন্দ্র থেকে আমি ঢাকার হাসপাতালে বদলি হওয়ার পর লেখা পাঠানোর কাজ যতীন স্যার নিজেই করতেন।

মনে আছে, একবার তিনি খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমার সঙ্গে দেখা করতে হঠাৎ অবকাশে এসেছিলেন। সেদিনের পত্রিকায় আমার একটি কলাম পড়ে চলে এসেছিলেন, যে কলামে আমি লিখেছিলাম আমার এক মামা মুক্তিযুদ্ধ করেছিলেন, তিনি যুদ্ধ থেকে ফিরে এলে বাড়ির সবাই খুব খুশি হয়েছিল, আর এক দূরসম্পর্কের খালাকে পাকিস্তানি আর্মিরা ক্যাম্পে নিয়ে গিয়েছিল, সেই খালা ফিরে এলে কেউ খুশি হয়নি, তাই সেই খালাকে আত্মহত্যা করে বাঁচতে  হয়েছিল। যতীন স্যার আমার সেই খালার জন্য বেদনায় নীল হয়েছিলেন। নিজের কথাও  বলেছিলেন, একাত্তরে তার পরিবারের সবাইকে মুসলমান নাম নিয়ে বেঁচে থাকতে হয়েছিল।

আমার নির্বাসন জীবন শুরু হয়েছে ৩১ বছর আগে। দেশের বাইরে থেকে খবর পেয়েছি  যতীন স্যারের জনপ্রিয়তা ময়মনসিংহের গণ্ডি পার হয়ে সারাদেশে ছড়িয়ে পড়েছে, এক এক করে তার প্রচুর বই বেরিয়েছে।  স্যারের জন্য গর্ব হতো খুব।  আমাকে খুব স্নেহ করতেন যতীন স্যার, আমার নির্বাসন তাকে কষ্ট দিত।   আমার আত্মজীবনী বইগুলো পড়ার উৎসাহ দেখিয়েছিলেন বলে সাতটি খণ্ডই তার ঠিকানায় পাঠিয়েছিলাম। সাতটি খণ্ডই পড়েছিলেন, ভালো লেগেছিল তার। নিজেই বলেছিলেন, এ নিয়ে লিখবেন। জানি না শেষ পর্যন্ত কিছু লিখতে পেরেছিলেন কি না।

তিনি আজ (বুধবার) পৃথিবী ত্যাগ করলেন। আশির ওপর বয়সে কারো মৃত্যু হলে আমি সাধারণত খুব দুঃখ করি না। দীর্ঘ একটি জীবন পেয়েছেন যতীন স্যার।  তিনি অনেক দিয়েছেন মানুষকে, সমাজকে, দেশকে। উজাড় করে দিয়েছেন। মানুষের ভালোবাসা, শ্রদ্ধাও তিনি অনেক পেয়েছেন। অগাধ জ্ঞানের ভাণ্ডার ছিলেন তিনি, ছিলেন সৎ এবং আদর্শবান পণ্ডিত। তাকে আমরা যারা কাছ থেকে দেখেছি, তারা হাহাকার টের পাচ্ছি বুকের ভেতর। তিনি বেঁচে আছেন, এই খবরটিই আমাদের স্বস্তি দিত। তিনি নেই, হাহাকারটি এ কারণে। হাহাকারটি  আরও এই কারণে যে, আমাদের আশঙ্কা,  তার মতো শিক্ষক টালমাটাল বাংলায় আর জন্ম নেবে না।

তসলিমা নাসরিন: দেশ থেকে নির্বাসিত লেখক।

তসলিমা নাসরিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250