শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট

হোম থিয়েটারের প্রথম শর্টফিল্ম ‘নারী তুমি আওয়াজ তোলো’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শর্টফিল্ম, মিউজিক্যাল ফিল্ম এবং ডকুফিল্ম প্রকাশ ও প্রদর্শনের নতুন প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে হোম থিয়েটার। গত শুক্রবার (১৯শে সেপ্টেম্বর) বিকেল ৫টায় ফিল্ম আর্কাইভে উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তি পায় প্রথম শর্টফিল্ম ‘নারী, তুমি আওয়াজ তোলো’।

চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। অভিনয়ে ছিলেন সমু চৌধুরী, প্রহেলিকা, মাহিসহ আরও অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও নাট্য অঙ্গনের গুণী ব্যক্তিত্বরা। ছিলেন অভিনেতা-নির্মাতা শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, পরিচালক চয়নিকা চৌধুরী, সকাল আহমেদ, ইমতিয়াজ বর্ষণ, প্রহেলিকা, প্রসূন আজাদ প্রমুখ।

হোম থিয়েটারের ব্যবস্থাপনা পরিচালক ও নির্মাতা আবু রায়হান জুয়েল জানান, এটি কোনো প্রেক্ষাগৃহ বা ওটিটি প্ল্যাটফর্ম নয়; আপাতত ফেসবুক পেজের মাধ্যমেই পরিচালিত হবে।

আবু রায়হান জুয়েলের ভাষায়, ‘হোম থিয়েটার কেবল একটি প্ল্যাটফর্ম নয়, এটি একটি আন্দোলন। এখানে শর্টফিল্ম, মিউজিক্যাল ফিল্ম এবং ডকুফিল্ম প্রদর্শনের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়ানোই আমাদের মূল লক্ষ্য।’

জে.এস/

হোম থিয়েটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250