শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

মূকনাট্য ‘ম্যাকবেথ’-এর প্রদর্শনী আজ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৮ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০০৭ সালের ২২শে সেপ্টেম্বর প্রয়াত হন কিংবদন্তি মূকাভিনেতা ফরাসি শিল্পী মাস্টার অব মাইমখ্যাত মার্সেল মার্সো। আজ সোমবার (২২শে সেপ্টেম্বর) তার ১৮তম প্রয়াণবার্ষিকী। এ উপলক্ষে মূকনাট্য ‘ম্যাকবেথ’-এর প্রদর্শনীর আয়োজন করেছে নাট্যদল স্বপ্নদল।

শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা ৭টায় শুরু হবে প্রদর্শনী। উইলিয়াম শেক্‌সপিয়ারের রচনা অবলম্বনে জুয়েনা শবনমের কাহিনি পুনর্বিন্যাসে এবং বাংলা মূকাভিনয়রীতিতে তৈরি হয়েছে ম্যাকবেথ নাটকটি। নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

জাহিদ রিপন জানিয়েছেন, কিংবদন্তি মাইমশিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে স্বপ্নদলের এই আয়োজন। সারা বিশ্বে শেক্‌সপিয়ারের রচনা নিয়ে মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে নানা মাত্রিক সৃজনকর্ম পরিচালিত হলেও পূর্ণাঙ্গ মূকনাট্য বা মাইমোড্রামা হিসেবে ব্যবহারিক গবেষণাগার পদ্ধতিতে নির্মিত স্বপ্নদলের ম্যাকবেথই মঞ্চে প্রথম উপস্থাপনা।

ম্যাকবেথ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুয়েনা শবনম, হাসান, সুমাইয়া, তারেক আজিজ নিশক, সুমাইয়া শিশির, শাখাওয়াত শ্যামল, জেবু, সোনালী, অনিন্দ্য, অর্ক, নিসর্গ, শফিক, জাওয়াদ, আলী প্রমুখ। মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ন।

কোরিওগ্রাফি করছেন হাসানুজ্জামান। কস্টিউম ডিজাইন ও প্রপস পরিকল্পনা করেছেন জুয়েনা শবনম, হাসানুজ্জামান ও সুমাইয়া শিশির। সংগীত পরিকল্পনায় শাখাওয়াত শ্যামল ও মিজাউল ইসলাম খান।

জে.এস/

মঞ্চনাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250