শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

হৃতিক রোশন এবার প্রযোজনায়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অভিনেতা হিসেবে ২৫ বছর পেরিয়েছে হৃতিক রোশনের। এবার অভিনয়ের বাইরে অন্যান্য দিকে নিজের দক্ষতা পরীক্ষা করছেন তিনি। ‘কৃষ ফোর’ দিয়ে পরিচালকের আসনে বসবেন হৃতিক। এবার প্রযোজক হিসেবেও যাত্রা শুরু হচ্ছে তার। জানা গেছে, এইচআরএক্স ফিল্মস নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন হৃতিক। এই প্রতিষ্ঠান থেকে একটি বড় বাজেটের ওয়েব সিরিজ নির্মিত হচ্ছে। যেটি প্রচারিত হবে আমাজন প্রাইম ভিডিওতে।

২০১৯ সালে মুক্তি পাওয়া হৃতিকের আলোচিত সিনেমা ‘সুপার থার্টি’র প্রযোজনার সঙ্গে যুক্ত ছিল এইচআরএক্স ফিল্মস। তবে সাজিদ নাদিয়াদওয়ালা, অনুরাগ কশ্যপ ও বিক্রমাদিত্য মোতওয়ানে—এই তিনজন ছিলেন সিনেমাটির মূল প্রযোজকের ভূমিকায়। হৃতিক সেভাবে যুক্ত ছিলেন না ক্যামেরার পেছনে। মূলত এই ওয়েব সিরিজ দিয়েই সরাসরি প্রযোজক হিসেবে অভিষেক হচ্ছে তার।

সংবাদমাধ্যম পিপিংমুন জানিয়েছে, প্রায় তিন বছর ধরে এই ওয়েব সিরিজের কনসেপ্ট নিয়ে কাজ করছেন হৃতিক। তিনিই এর খুঁটিনাটি তত্ত্বাবধান করছেন। এই সিরিজের গল্প কী কিংবা কারা এতে অভিনয় করছেন, তা জানা যায়নি। তবে এটুকু জানা গেছে, সামাজিক থ্রিলার গল্প নিয়ে তৈরি হচ্ছে সিরিজটি। এ বছরের শেষের দিকে শুরু হবে শুটিং। ওয়েব সিরিজের এই রমরমা সময়ে হৃতিকের প্রযোজনা প্রতিষ্ঠান নতুন কী উপহার দেয় দর্শকদের, সেদিকেই দৃষ্টি সবার।

অন্যদিকে, কৃষ ফোর নিয়েও ব্যস্ত সময় পার করছেন হৃতিক। কৃষ সিরিজের সর্বশেষ সিনেমাটি মুক্তি পেয়েছে এক যুগ আগে। ‘কোয়ি...মিল গায়া’, ‘কৃষ’ ও ‘কৃষ থ্রি’ পরিচালনা করেছিলেন হৃতিকের বাবা রাকেশ রোশন। তিনি অনেক দিন ধরে চাইছিলেন এই সুপারহিরোকে আবার পর্দায় নিয়ে আসতে। কিন্তু গত বছর পরিচালনা থেকে অবসরের ঘোষণা দেন রাকেশ। চতুর্থ সিনেমার পরিচালনার দায়িত্ব তাই তুলে দিয়েছেন ছেলের কাঁধে।

অবশ্য ক্যামেরার পেছনে হৃতিক এই প্রথম নন; নায়ক হিসেবে পর্দায় অভিষেকের আগে বাবার সঙ্গে চারটি সিনেমায় সহকারী পরিচালক ছিলেন। সিনেমাগুলো হলো ‘খুদগারজ’, ‘কিং আঙ্কেল’, ‘করণ অর্জুন’ ও ‘কয়লা’।

কৃষ ফোরের বদলাচ্ছে অনেক কিছু। ফ্র্যাঞ্চাইজির আগের গল্পগুলোয় দ্বৈত চরিত্রে ছিলেন হৃতিক। এবার তাকে একসঙ্গে তিনটি চরিত্রে দেখা যাবে। বিজ্ঞানী রোহিত, সুপারহিরো কৃষের পাশাপাশি এই পর্বে মূল খলনায়কও হৃতিক। অতীত, বর্তমান ও ভবিষ্যতে টাইম ট্রাভেল করবে গল্প। এতে হৃতিকের সঙ্গে রেখা, প্রীতি জিনতা, বিবেক ওবেরয় ও প্রিয়াঙ্কা চোপড়াকে অভিনয়ে দেখা যাবে বলে জানা গেছে।

কৃষ ফোরের চিত্রনাট্য লেখার কাজ শেষ। পুরোদমে চলছে প্রি-প্রোডাকশনের কাজ। সিনেমার বাজেট নিয়ে কিছুটা জটিলতা ছিল; সেটাও কেটে গেছে। আগামী বছরের মাঝামাঝি থেকে কৃষ ফোরের শুটিং শুরু হবে। ২০২৭ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

জে.এস/

বলিউড হৃতিক রোশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250