শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

‘বঙ্গবন্ধু ডক্টরাল ফেলোশিপ প্রোগ্রাম’ চালু হচ্ছে ঢাবিতে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪০ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু ডক্টরাল ফেলোশিপ প্রোগ্রাম’। এই বিষয়ে একটি নীতিমালাও প্রণয়ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে দেশি-বিদেশি শিক্ষার্থীরা সুনির্দিষ্ট যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

বুধবার (২৬শে জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিনেটের বার্ষিক অধিবেশনে সিনেট চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল তার অভিভাষণে এ তথ্য জানান।

উপাচার্য বলেন, উন্নত দেশে গবেষণাপ্রধান বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যা আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যার প্রায় কাছাকাছি। এ ধরনের বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ফেলোশিপ প্রোগ্রামও চালু থাকে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু ডক্টরাল ফেলোশিপ প্রোগ্রাম’চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং একটি নীতিমালাও প্রণয়ন করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এই ফেলোশিপ প্রোগ্রাম চালু করা হবে।

তিনি বলেন, দেশি-বিদেশি শিক্ষার্থীরা সুনির্দিষ্ট যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। ভর্তিকৃত শিক্ষার্থীরা প্রতি মাসে সম্মানজনক বৃত্তির অর্থসহ অন্যান্য সুযোগসুবিধা পাবেন, যা উন্নত বিশ্বের প্রায় অনুরূপ। ডিগ্রি প্রাপ্তির জন্য ইমপ্যাক্ট ফ্যাক্টর-সংবলিত জার্নালে (কিউ ওয়ান/কিউ টু) অন্তত দুটি প্রকাশনা থাকতে হবে। বাংলাদেশে এই ধরনের উদ্যোগ এটিই প্রথম।

উপাচার্য আরও বলেন, গবেষণাকে উৎসাহিত করার জন্য ২০২১ সালে আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে সকল শিক্ষার্থীর জন্য মনোগ্রাফ বা প্রজেক্ট চালু করার এবং মাস্টার্স পর্যায়ে প্রতিটি ব্যাচে ন্যূনতম ৩০ শতাংশ শিক্ষার্থীকে থিসিস গ্রুপের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে গবেষণা-পরিবেশ ও গবেষণা-মনস্কতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

এইচআ/  

ঢাবি বঙ্গবন্ধু ডক্টরাল ফেলোশিপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250