শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে বাড়তে পারে দারিদ্র্য, ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা *** তিন দিনে ৩৭৬ অভিযোগে ৮ কোটি টাকার চাঁদা, পাঁচ দিনে ঘুষের অভিযোগ ৬৬ কোটি—তথ্য সংগ্রহের পর কী হবে? *** মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত *** ফেসবুক থেকে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকেরা, ভয়ের এই প্রবণতাকে কীভাবে দেখছেন বিশেষজ্ঞরা *** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন *** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন

জামায়াত কেন নির্বাচন পেছাতে চায়, ব্যাখ্যা দিলেন নূরুল কবীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জামায়াত ইসলামীর কাজকর্ম ও তৎপরতা থেকে বোঝা যায় তারা নির্বাচন পেছাতে চায়। কারণ তারা জানে তারা ক্ষমতায় যেতে পারবে না। সম্প্রতি ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশো অনুষ্ঠানে নূরুল কবীর একথা বলেন।

নূরুল কবির বলেন, বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দলের নানা ধরনের অন্তর্গত দুর্বলতা থাকা সত্ত্বেও বাংলাদেশের গোটা সমাজ ১৮ কোটি মানুষের বৃহদাংশ এখনো পর্যন্ত জামায়াতের মতো রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে প্রস্তুত নয়।

তিনি বলেন, অর্থাৎ তারা (জামায়াত) ক্ষমতায় যেতে পারবে না, তাহলে কী করতে হবে তাকে? এই মুহূর্তে যেহেতু সরকারের মধ্যে ডানপন্থীদের প্রতি সহানুভূতিশীল মন্ত্রী আছে, প্রশাসনের মধ্যে তাদের লোক আছে, ডি ফ্যাক্টোভাবে ক্ষমতায় থেকে আরো সুবিধা নেওয়া, তাদের রাজনৈতিক প্রতিপক্ষ গুলোকে নানানভাবে আরো দমন করার জন্য যতটা সময় পায় তার জন্য ততটাই ভালো। ফলে সে (নির্বাচন) প্রলম্বিত করতে চায়।

তিনি বলেন, সরকারের লোকেরা, সরকারের মধ্যে লোকেরা আমাকে জানিয়েছে যে তাদের (জামায়াত) কাজকর্ম, তাদের তৎপরতা এগুলোর মধ্যে দিয়ে বোঝা যায় তারা নির্বাচন পেছাতে চায়। কেন পেছাতে চায়? তার কারণ হচ্ছে—তারা জানে যে ক্ষমতায় যেতে পারবে না, তাহলে যতদিন পর্যন্ত তারা এটা সুবিধাটা নিতে পারে সেটা তারা চায়।

অন্তর্বর্তী সরকারের দক্ষতার প্রসঙ্গে নূরুল কবীর বলেন, যাদের নিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের দেশপ্রেম নিয়ে আমি প্রশ্ন করি না, কিন্তু তাদের রাজনৈতিক প্রজ্ঞা সম্পর্কে আমার প্রশ্ন ছিল, এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে। কারণ এই যে আকাঙ্ক্ষাগুলোকে কিভাবে জড়ো করতে হয়, আকাঙ্ক্ষাগুলোকে কিভাবে বাস্তবায়নের প্রক্রিয়ায় নিতে হয়, তার রাজনৈতিক অভিজ্ঞতা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছিল না এবং তার সঙ্গে যারা সহকর্মী আছেন তাদেরও ছিল না।

নূরুল কবীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250