শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

আবার ঢাকায় আসছেন অনুভ জৈন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দুই বছর পর আবার ঢাকায় আসছেন ভারতের সংগীতশিল্পী অনুভ জৈন। ভারতীয় এই শিল্পীর কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস।

ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে ট্রিপল টাইম কমিউনিকেশনস বিষয়টি নিশ্চিত করে। অনুভের গানের ভিডিও দিয়ে সেখানে ঘোষণা দেওয়া হয়, আগামী নভেম্বরে ঢাকা মাতাবেন গায়ক। এ ছাড়া পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘অরোরা নাইট চলছে! নভেম্বরের আকাশ, শীতের হাওয়া, বাতাসে মেঘের আভা। জাদুর সঙ্গে রাত হোক আলোকিত, মিস করবেন না!’

অরোরা নাইট শীর্ষক কনসার্টটি আয়োজন করছে হাইপ ন্যাশন। এর ইভেন্ট পার্টনার ট্রিপল টাইম কমিউনিকেশন। টিকিট পার্টনার টিকিট টুমোরো। আয়োজকেরা জানিয়েছেন, শিগগির টিকিট টুমোরোর ওয়েবসাইটে শুরু হবে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি।

২০২৩ সালে প্রথমবার ঢাকায় গান শোনাতে এসেছিলেন অনুভ জৈন। ‘লেটস ভাইভ ঢাকা’ শিরোনামের ওই কনসার্টে অনুভ জৈনের সঙ্গে গেয়েছিলেন বাংলাদেশের তাহসান খান, প্রীতম হাসান ও জেফার রহমান।

অনুভ জৈনকে বলা হয় জেন-জিদের অন্যতম পছন্দের গায়ক। ইউটিউব দিয়ে উত্থান এই শিল্পীর। শুরুটা হয়েছিল ২০১২ সালে ‘মেরি বাতমে তু’ গান দিয়ে। এরপর জনপ্রিয়তা পায় তার গাওয়া ‘আলাগ আসমান’, ‘মাজাক’, ‘মিসরি’, ‘রিহা’, ‘মাওলা’, ‘ওশান’, ‘গুল’ শিরোনামের গানগুলো।

জে.এস/

অনুভ জৈন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250