শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব *** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির *** ‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’ *** নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ই ফেব্রুয়ারি *** ‘জাতীয় পার্টি কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য’ *** বাংলাদেশকে নিয়ে বেশি আশাবাদী হওয়া ঠিক হবে না, বলছেন ব্রিটিশ এমপি রুপা হক *** জুরিদের গাজা-বিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ অরুন্ধতী রায়, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন *** এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান *** আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান

১১ কোটি টাকা অনুদান দিলেন টেইলর সুইফট

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩০ পূর্বাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গানের পাশাপাশি মানবিক উদ্যোগের জন্যও বিশ্বজুড়ে প্রশংসিত পপ তারকা টেইলর সুইফট। হাসপাতাল, প্রাকৃতিক দুর্যোগ কিংবা ভক্তদের ব্যক্তিগত বিপদ—প্রায় সব ক্ষেত্রেই তাকে পাশে দাঁড়াতে দেখা গেছে। এবার আবারও সেই মানবিকতার নজির রাখলেন সুইফট। সূত্র: ভ্যারাইটি। 

যুক্তরাষ্ট্রজুড়ে ক্ষুধার বিরুদ্ধে কাজ করা অলাভজনক সংস্থা ফিডিং আমেরিকা-কে ১০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ফিডিং আমেরিকার এক ইনস্টাগ্রাম পোস্টে গতকাল এই তথ্য জানানো হয়েছে। ছুটির মৌসুমকে সামনে রেখে এই বড় অঙ্কের অনুদানকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সংস্থাটির পক্ষ থেকে টেইলর সুইফটকে ধন্যবাদ জানিয়ে একটি বার্তাও প্রকাশ করা হয়েছে। 

ফিডিং আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার বাবিনো ফন্তেনো লেখেন, “টেইলর সুইফটের এই উদার অনুদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। তার অব্যাহত সমর্থন আমাদের মনে করিয়ে দেয়—ক্ষুধা দূর করতে একসঙ্গে কাজ করলে কতটা পরিবর্তন আনা সম্ভব। এই ছুটির মৌসুমে এবং তার পরেও যেন প্রতিটি পরিবারের টেবিলে খাবার থাকে, সেটাই আমাদের লক্ষ্য।”

ফিডিং আমেরিকার সঙ্গে সুইফটের সম্পর্ক নতুন নয়। চলতি বছরের অক্টোবরে হারিকেন হেলেন ও মিল্টনে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের সহায়তায় তিনি ৫০ লাখ ডলার অনুদান দিয়েছিলেন। এর আগে ২০২৩ সালে টেনেসিতে ঝড়ের পর দুর্যোগ মোকাবিলায় দেন আরও ১০ লাখ ডলার। পাশাপাশি, কানসাস সিটি চিফসের সুপার বোল প্যারেডে নিহত এক নারীর পরিবারের জন্যও আর্থিক সহায়তা করেছিলেন তিনি।

দাতব্য কার্যক্রমের আলোচনার মধ্যেই সম্প্রতি মুক্তি পেয়েছে টেইলর সুইফটের তথ্যচিত্র ‘দ্য এন্ড অব অ্যান এরা’-র শেষ দুটি পর্ব। তার বহুল আলোচিত দ্য ইরাস ট্যুর নিয়ে নির্মিত এই তথ্যচিত্রটি দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে।

জে.এস/

টেইলর সুইফট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250