মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

বিটিসিএল এর সম্পদের লাভজনক ব‌্যবহার নিশ্চিত করতে হবে: পলক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ৬ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট ব‌্যবস্থাপনার মাধ‌্যমে বিটিসিএল এর সম্পদের লাভজনক ব‌্যবহার নিশ্চিত করতে হবে। এই লক্ষ‌্যে সারাদেশে বিটিসিএল এর অব‌্যবহৃত জমির সুষ্ঠু ব‌্যবহার, কলিং অ‌্যাপ আলাপ-এর সেবার মান বৃদ্ধির মাধ‌্যমে গ্রাহক বৃদ্ধি, ব্রডব‌্যান্ড ইন্টারনেট জীবন-এর সেবার আওতাবৃদ্ধি এবং অন‌্যন‌্য অবকাঠামোর পরিকল্পিত ব‌্যবহার নিশ্চিত করতে হবে। দক্ষতার সঙ্গে স্মার্ট ব‌্যবস্থাপনার মাধ‌্যমে বিটিসিএলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের সুযোগ কাজে লাগানোর জন‌্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (৬ই জুন) ঢাকায় টেলিযোগাযোগ ভবন মিলনায়তনে বিটিসিএল-এর কার্যক্রম পর্যালোচনা সভায় এই নির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী বলেন, চীনের নিজস্ব সোস‌্যাল মিডিয়া উইচ‌্যাট, দক্ষিণ কোরিয়ার ক‌্যাকোটক ইত‌্যাদির ন‌্যায় বাংলাদেশের নিজস্ব একটি সামাজিক যোগাযোগ প্লাটফর্ম গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কলিং অ‌্যাপ আলাপকে জনপ্রিয় করার পাশাপাশি জাতীয় সোস‌্যাল প্লাটফর্ম তৈরি করার যথেষ্ট সুযোগ আমাদের রয়েছে। বিটিসিএল এর আলাপ, জীবন এবং অব‌্যাবহৃত ভূমি ও অবকাঠামো কাজে লাগাতে পারলে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, আলাপ এর অগ্রগতিতে আমি খুশি কিন্তু সন্তুষ্ট নই। তিনি আলাপের গ্রাহক সংখ‌্যা বৃদ্ধির জন‌্য মার্কেটিং ও সার্ভিসিং এই দুটির ঘাটতি রয়েছে বলে উল্লেখ করেন।

আরো পড়ুন: প্রতারণার নতুন ফাঁদে টার্গেট বয়স্করা, নিরাপদ থাকবেন যেভাবে

পরে টেলিটক বাংলাদেশ লিমিটেডের অগ্রগতি পর্যালোচনা সভায় টেলিটকের কার্যক্রম বিষয়ক পর্যালোচনা সভায় টেলিটককে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ‌্যে প্রতিষ্ঠানটি হালনাগাদ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়।

অনুষ্ঠানে বিটিসিএল এর ব‌্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ার হোসেন এবং টেলিটকের ব‌্যবস্থাপনা পরিচালক নূরুল মাবুদ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

এইচআ/  

জুনাইদ আহমেদ পলক বিটিসিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250