মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

বজ্রপাতের সময় ফোন-ল্যাপটপ কোথায় রাখবেন?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ২০শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

এখন প্রায়ই বৃষ্টি হয়, সেই সঙ্গে বজ্রপাত। জানেন কি? একটি সাধারণ বজ্রপাতের ফ্ল্যাশ প্রায় ৩০০ মিলিয়ন ভোল্ট এবং প্রায় ৩০,০০০ এম্পিয়ার এর বিদ্যুৎ উৎপন্ন করে। যেখানে সাধারণ বাসাবাড়িতে ২২০ ভোল্ট এর বিদ্যুৎ ব্যবহার করা হয়ে থাকে।

এ সময় জান-মালের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়। বজ্রপাতে ঘরের ইলেকট্রনিক ডিভাইস তেমনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। খারাপ হতে পারে একাধিক যন্ত্রপাতি। বাজ পড়ার সময় বাড়ির টিভি, ফ্রিজের প্লাগ খুলে রাখার কথা বলা। কিন্তু বজ্রপাতের সময় মোবাইল-ল্যাপটপ কি করবেন জানেন কি?

বজ্রপাতের সময় শুধু চার দেওয়ালের মধ্যে থাকলেই হবে না। প্লাগ ইন করা ইলেকট্রনিক্স গ্যাজেটের থেকেও দূরে থাকতে হবে। 

বিশেষজ্ঞরা বলছেন, বাজ পড়ার সময় দেওয়ালের প্লাগে লাগানো যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটই বিপজ্জনক, কারণ সেগুলো বাইরের তারের সঙ্গে যুক্ত রয়েছে। মোবাইল ফোন বা ল্যাপটপ যদি প্লাগ ইন করা থাকে বা চার্জ করা হয়, সেটাও সমান বিপজ্জনক।

আরো পড়ুন : আবারও দেখা যেতে পারে নর্দান লাইটস বা অরোরা

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের জন জেনসেনিয়াস বলছেন, সহজ জিনিস হল, বাজ পড়ছে মানে বাড়ির ভেতরে থাকতে হবে। বাইরে নয়। এই সময় ইলেকট্রনিক্স গ্যাজেট প্লাগ থেকে খুলে নেওয়াই ভাল। শেষ বাজ পড়ার পর অন্তর আরও ৩০ মিনিট বাড়ির ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়।

অনেকে মনে করেন, মোবাইল ফোন বজ্রপাতকে আকর্ষণ করে। তবে এটা ভুল ধারণা। বজ্র নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল বজ্রপাতকে আকর্ষণ করে না, তবে মোবাইলে বাজ পড়লে পুড়ে যাওয়ার বা গলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখান থেকেই ভুল ধারণা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, কোনো কিছুই বজ্রপাতকে আকর্ষণ করতে পারে না। তবে তার, তারের বেড়ার মতো বস্তুতে বজ্র প্রবাহিত হতে পারে। মোবাইল ফোনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে এসময় ফোন, ল্যাপটপ ও অন্যান্য ডিভাইস ঘরের ভেতর রাখার চেষ্টা করুন। জানালা থেকে দূরে রাখাই নিরাপদ হবে।

সূত্র: নিউজ ১৮

এস/  আই.কে.জে


বজ্রপাত ফোন-ল্যাপটপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250