সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়লেন বস্ত্র ও পাট মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৩ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বস্ত্র ও পাট মন্ত্রী  ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘আম্বিয়ান্তে ফেয়ার’-এ অংশগ্রহণের জন্য ছয়দিনের সরকারি সফরে জার্মানির ফ্রাঙ্কফুর্টের উদ্দেশে বুধবার (২৪শে জানুয়ারি) সন্ধ্যা ঢাকা ত্যাগ করেছেন।

মাননীয় মন্ত্রী ‘আম্বিয়ান্তে ফেয়ার’-এর অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত উদ্যোক্তা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করবেন। ‘আম্বিয়ান্তে ফেয়ার’-এ অংশগ্রহণকারী উদ্যোক্তাদের পাশাপাশি আম্বিয়ান্তে ফেয়ার আয়োজকদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এছাড়াও জার্মানির ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে তার বৈঠক করার কথা রয়েছে। 

এ সফরে জুট ডাইভারসিফিকেশন প্রমোশান সেন্টার (জেডিপির) নির্বাহী পরিচালক গোপাল চন্দ্র দাশ ও সহকারী একান্ত সচিব হোসাইন মাহমুদ জোনাইদ তার সফর সঙ্গী হবেন।

আরও পড়ুন: পরিকল্পনা নিয়ে ইলিশের উৎপাদন আরও বাড়ানো হবে: মৎস্যমন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রী  ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক আগামী ৩০শে জানুয়ারি দুপুরে দেশে ফিরবেন |

এসকে/ এএম/ 

জাহাঙ্গীর কবির নানক জার্মান পাটমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250