বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

‘আমি তোমাকে ভালোবাসি’, কাকে ভালোবাসেন পূর্ণিমা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ২৮শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

পেশাগত ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন খবরাখবর নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সরব ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। এবার জানালেন বিবাহবার্ষিকীর খবর। সেইসঙ্গে স্বামীর উদ্দেশে দিলেন এক বার্তা। 

২৭শে মে যৌথজীবনের দুই বছর পূর্ণ করেছেন পূর্ণিমা। এদিন স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা। এক ফেসবুক পোস্টে পূর্ণিমা লিখেছেন, ‘আমার অসাধারণ স্বামী, দ্বিতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। এ দুই বছরে ভালোবাসা ও আনন্দে পরিপূর্ণ ছিল। আমি তোমাকে ভালোবাসি।’

জানা যায়, বিয়ের দুই বছরে তারা নিজেদের মতো করে সময় উপভোগ করেছেন। বিশেষ এদিনে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে সাতটি ছবি প্রকাশ করেছেন তিনি।

আরো পড়ুন: পড়াশোনাকে অত্যাচার মনে করেন এ আর রহমান

এটি পূর্ণিমার তৃতীয় বিয়ে। ২০২২ সালের ২৭শে মে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন তিনি। পূর্ণিমা ২০০৫ সালের ৬ই সেপ্টেম্বর বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। খবরটি তখন গোপন রেখেছিলেন তিনি। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। ২০০৭ সালের ১৫ই মে বিচ্ছেদ ঘটে তাদের। 

পরে ওই বছরের ৪ঠা নভেম্বর চট্টগ্রামের ছেলে আহমেদ ফাহাদ জামালের সঙ্গে দ্বিতীয়বারের মতো গাঁটছড়া বাঁধেন পূর্ণিমা। ২০১৪ সালে ফাহাদ-পূর্ণিমার ঘরে এক কন্যাসন্তান জন্মগ্রহণ করে। একসময় পূর্ণিমার এই সংসারও ভেঙে যায়। কিন্তু বিচ্ছেদের খবর গোপন রাখেন এই নায়িকা এরপর গাঁটছড়া বাঁধেন রবিনের সঙ্গে। 

এসি/  আই.কে.জে

পূর্ণিমা বিবাহবার্ষিকী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250