শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

কোটি কোটি টাকা বিনিয়োগ হৃতিক রোশান পরিবারের, কী এমন হলো?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা হৃতিক রোশান ব্যবসা ও সম্পত্তির পরিমাণ নিয়েও বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন । এবার বিপুল পরিমাণ খরচ করলেন বিনিয়োগের জন্য। 

বড়সড় বিনিয়োগ করল রোশন পরিবার। শুধু অভিনয় নয়, ব্যবসা ও সম্পত্তির পরিমাণ নিয়েও বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন হৃতিক রোশন। এবার বিপুল পরিমাণ খরচ করলেন বিনিয়োগের জন্য। ফ্ল্যাট, বাড়ি কিংবা বাংলো নয়— এবার বেশ কয়েকটি অফিস ইউনিট কিনলেন হৃতিক ও তার পরিবার। মুম্বাই শহরের আন্ধেরি এলাকায় ২৭ কোটি টাকা বিনিয়োগ করল রোশন পরিবার। ইতোমধ্যে রেজিস্ট্রেশনও হয়ে গেছে। 

রাকেশ রোশান ও পিঙ্কি রোশান পাঁচটি অফিস ইউনিট কিনেছেন ১৯.৬৮ কোটি টাকা দিয়ে। এর রেজিস্ট্রেশন হয়েছে গত ১৯শে নভেম্বর। এই পাঁচটির মধ্যে প্রথম দুটির মালিকানা রাকেশের। ১২৫৯ ও ১০৮৯ বর্গফুটের এই দুই অফিস ইউনিটের দাম যথাক্রমে ৩.২৭ কোটি টাকা ও ২.৮৩ কোটি টাকা। গাড়ি রাখার জায়গাও রয়েছে সঙ্গে।

বাকি তিনটি অফিস ইউনিটের মালিকানা রয়েছে পিঙ্কি রোশানের কাছে। ১৮৬৯, ২০৩৩, ১৩২২ বর্গফুটের এই অফিস ইউনিটগুলির দাম যথাক্রমে ৪.৮৫ কোটি, ৫.২৮ কোটি ও ৩.৪৩ কোটি টাকা। বড় অঙ্কের টাকা দিয়ে স্ট্যাম্প ডিউটি সেরেছেন তারা। সব মিলিয়ে ২৭ কোটি টাকার বেশি খরচ হয়েছে। তবে হৃতিকের সরাসরি কোনো খরচ হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়।

উল্লেখ্য, গত কয়েক বছরে বলিউড তারকারা বহুতল ও বাড়ি কেনাবেচার বিষয়ে বড় বিনিয়োগ করেছেন। কিছু দিন আগেই মুম্বাইয়ের গোরেগাঁওয়ে নিজের একটি অফিসবাড়ি ভাড়া দিয়েছেন কাজল। এই অফিসবাড়ি ভাড়া দিয়ে মাসে ৬.৯ লাখ টাকা পান কাজল। গোরেগাঁওয়ের এই অফিস ১৮১৭ বর্গফুটের। সঙ্গে রয়েছে একটি গাড়ি রাখার জায়গাও। চলতি নভেম্বর মাস থেকেই ৯ বছরের চুক্তিতে এই অফিস ভাড়া দিয়েছেন কাজল।

জে.এস/

হৃতিক রোশান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250