শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

যাত্রীর চাপ সামাল দিতে মেট্রোরেলে কোচ বাড়ানোর উদ্যোগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল পুরোপুরি চালুর পর প্রতিদিনই বাড়ছে যাত্রীদের চাপ। টিকিট সংগ্রহে দীর্ঘ সারির পাশাপাশি তিল ধারণের ঠাই নেই প্রতিটি বগিতে। 

এখন মাত্র ৩২ মিনিটে উত্তরা থেকে মতিঝিল, মিরপুর-১০ থেকে ১০ মিনিটে ফার্মগেট যাওয়া যায়। ফলে বাস, প্রাইভেটকার, অটোরিকশা ছেড়ে এখন মেট্রোর দিকে ঝুঁকছেন রাজধানীর মানুষ। এ কারণে মেট্রোরেলে হচ্ছে উপচে পড়া ভিড়। চাপ সামাল দিতে কোচের সংখ্যা ৬ থেকে বাড়িয়ে ৮টি করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল বাস্তবায়ন ও পরিচালনা কর্তৃপক্ষ (ডিএমটিসিএল)।

বর্তমানে মেট্রোরেলে নারীদের জন্য একটি সংরক্ষিত কোচসহ মোট ৬টি কোচ থাকে। প্রতি কোচে ধারণ ক্ষমতা সর্বোচ্চ ৩৯০ জন, তবে সামনের দুই দিকে ইঞ্জিনের কারণে এ সংখ্যা সর্বোচ্চ ৩৭৪ জন। এখন একসঙ্গে ট্রেনে উঠতে পারেন সর্বোচ্চ ২ হাজার ৩০০ জন। দুটি কোচ বাড়ালে এ সংখ্যা হবে সর্বোচ্চ ৩ হাজার ৮০ জন।

কাওরান বাজার থেকে উত্তরার এক যাত্রী জানান, ডিএমটিসিএলের এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। এখন পিক আওয়ারে প্রতি ১০ মিনিটে এবং অফ পিক আওয়ারে ১২ মিনিটে একটি করে ট্রেন আসে। তিনি এক ট্রেন থেকে আরেকটির মধ্যবর্তী সময় কমানোরও দাবি জানান।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ মনে করছেন, এসব উদ্যোগে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দেওয়া যাবে। এতে যাত্রীদের ট্রেনে ওঠানামার সমস্যা কমবে। ভিড়জনিত কারণে এখন যারা মেট্রো এড়িয়ে চলছেন, তারাও মেট্রোমুখি হবে। ফলে সড়কে চাপ আরও কমবে।

সংস্থাটির মহাব্যবস্থাপক (অপারেশন) ইফতিখার হোসেন গণমাধ্যমকে বলেন, দিনদিন যাত্রীর সংখ্যা বাড়ছে। দ্রুত কোচের সংখ্যা ৬টি থেকে বাড়িয়ে ৮টি করা হবে। এরই মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে। তবে যাত্রীর চাপ যেভাবে বাড়ছে, তাতে কেবল কোচের সংখ্যা বাড়ালেই কাজ হবে না। ট্রেনের সংখ্যাও বাড়াতে হবে।

তিনি বলেন, কোচের সংখ্যা বাড়ানো ছাড়া অন্য দুটি লক্ষ্য পূরণে কয়েক মাস সময় লাগবে। এমআরটি-৬ এর জন্য এখন ৬ কোচের ২৪ সেট ট্রেন রয়েছে। কোচের সংখ্যা ৮টি করা হলে সেটের সংখ্যা নেমে আসবে ১৮টিতে। এক রুটে ৯টি করে সেটের মধ্যে একটি হাতে রাখা হয় জরুরি অবস্থার জন্য।

ওআ/

মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250