শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব *** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির *** ‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’ *** নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ই ফেব্রুয়ারি *** ‘জাতীয় পার্টি কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য’ *** বাংলাদেশকে নিয়ে বেশি আশাবাদী হওয়া ঠিক হবে না, বলছেন ব্রিটিশ এমপি রুপা হক *** জুরিদের গাজা-বিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ অরুন্ধতী রায়, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন *** এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান *** আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান

ছায়ানটে হামলা, ক্ষুব্ধ কোয়েল ও চিরঞ্জিৎ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শুক্রবার (১৯শে ডিসেম্বর) গভীর রাতে ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’ ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনার ফলে শুধু বাংলাদেশের শিল্পীদের মধ্যে নয়, ওপার বাংলার শিল্পীদের মাঝেও গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষত, ভারতীয় টালিউড তারকা ও সংগীতশিল্পীরা এই অপ্রত্যাশিত হামলার কড়া সমালোচনা করেছেন। সূত্র: আনন্দবাজার। 

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী বাংলাদেশে ঘটে চলা এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বাংলাদেশ শিল্প-সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ। কিন্তু এখন সেই সব মূল্যবান ঐতিহ্য ধ্বংস হয়ে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে শিল্প-সংস্কৃতির অঙ্গন—সব কিছুই পুড়িয়ে নষ্ট করা হচ্ছে। এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ফলে দুই দেশের দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরো যোগ করেন, বারবার বিনোদন দুনিয়ার ওপর আঘাত আসছে, যা একেবারেই কাম্য নয়। জানি না এর শেষ কোথায়!

এদিকে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এই হামলার ঘটনায় খুবই মর্মাহত হয়েছেন। তিনি বলেন, বিনোদন দুনিয়া সব ধরনের হিংসার ঊর্ধ্বে থাকা উচিত। সেখানেও যদি মৌলবাদী চিন্তাভাবনা ঢুকে পড়ে, তবে এর থেকে দুঃখের আর কিছুই হতে পারে না।

তিনি নিজের নতুন ছবি ‘মিতিন মাসি’র প্রসঙ্গ তুলে বলেন, যদি মিতিন মাসি আমাদের মাঝে থাকতেন, তিনি এই ধরনের অমানবিক ঘটনার পেছনে থাকা প্রকৃত অপরাধীদের ধরতেন এবং নিরপরাধ মানুষের জীবন রক্ষা করতেন।

নাট্যকার অবন্তী চক্রবর্তীও এই ঘটনার পর দেশের শিল্প-সংস্কৃতির ভবিষ্যৎ নিয়ে চিন্তা প্রকাশ করেছেন। তিনি বলেন, দুই বাংলার শিল্পীদের যে ঐতিহ্যগত মেলবন্ধন ছিল, সেই সব দিন কি আর ফিরে আসবে? এই ঘটনার পর আমি ভীষণভাবে আশঙ্কিত। তবে আমার বিশ্বাস, সবার ওপরে মানুষ সত্য।

ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর শনিবার (২০শে ডিসেম্বর) রাতে একটি মামলা করা হয়। মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ থানায় লিখিত অভিযোগ করেছেন।

জে.এস/

কোয়েল মল্লিক চিরঞ্জিৎ চক্রবর্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250