মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার : নকল ছবি বুঝবেন সহজেই!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৯ পূর্বাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

দিনকে দিন হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। এবার নতুন ফিচারে থাকছে, কেউ আপনাকে ছবি পাঠালো তা আসল কী নকল হোয়াটসঅ্যাপই জানাবে। ভুয়া খবর এবং ভুল তথ্যের সমস্যা সামাল দেওয়ার জন্য এবার গুগলের সাহায্য নিচ্ছে হোয়াটসঅ্যাপ।

এই মেসেজিং অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগলে রিভার্স সার্চ ইমেজ করার ক্ষমতা পরীক্ষা-নিরীক্ষা করছে এবং এখন এটি ওয়েব হোয়াটসঅ্যাপ ভার্সনের ক্ষেত্রেও পরীক্ষা করা হচ্ছে।

আরো পড়ুন : ফেসবুক-ইনস্টায় অ্যাকাউন্ট খুলতে পারবে না অপ্রাপ্ত বয়স্করা

আসলে হোয়াটসঅ্যাপ কোনো কন্টেন্ট, ছবি এবং ভিডিও ফরওয়ার্ড করার অনুমতি দিয়ে থাকে। যা চেক করা হয় না। এর অর্থ হলো, এই সব কন্টেন্ট ভুয়া হতে পারে। আর শেয়ার করার জন্যও বিপজ্জনক হয়ে উঠতে পারে। এই টুল ব্যবহার করে ব্যবহারকারীরা ফেক কন্টেন্ট বা ছবি শনাক্ত করতে পারবে। এমনকি সেগুলোর আসল উৎস সম্পর্কেও জানতে পারবে।

ওয়েবিটাইনফো জানিয়েছে, এরই মধ্যে পরীক্ষা শুরু হয়েছে এই ফিচারের। হোয়াটসঅ্যাপের চ্যাট স্ক্রিনের একদম উপরে ডান দিকে একটি নতুন থ্রি-ডট মেন্যু অপশন পাওয়া যাবে। যে কোনো ছবিতে ব্যবহারকারীকে ক্লিক করতে হবে। আর এরপর গুগলের জন্য সার্চ অন দ্য ওয়েব অপশনে ট্যাপ করতে হবে। আর এভাবেই প্রকৃত ছবির ডেটাবেজে ঢোকার সুযোগ পাওয়া যাবে।

সূত্র: হোয়াটসঅ্যাপ হেল্প সেন্টার

এস/ আই.কে.জে/                  


হোয়াটসঅ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250