মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

বদলানোর পেছনের মন্ত্র জানতে ভক্তের প্রশ্ন, উত্তরে যা বললেন শাকিব

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘তুফান’ থেকে ‘বরবাদ’ হয়ে ‘তাণ্ডব’। শাকিব খান যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। প্রতিটি ছবিতে তাকে পাওয়া গেছে ভিন্ন মেজাজে। চরিত্র নির্বাচন থেকে প্রস্তুতি এবং পর্দার উপস্থিতি প্রশংসা কুড়িয়েছে।

কীভাবে বারবার নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন—এ প্রশ্ন ভক্তদের মধ্যে বহুদিনের। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া একটি ছবির মন্তব্য ঘরে এমনই এক প্রশ্নের মুখোমুখি হন তিনি। আর সেখানে ভক্তকে দেওয়া তার উত্তর মুহূর্তেই ভাইরাল।

পোস্টের মন্তব্যে শাকিব খানকে ম্যানশন করে ওই ভক্ত লেখেন, ‘ভাই কেমনে সম্ভব? একটা মানুষ এত তাড়াতাড়ি কীভাবে নিজেকে চেঞ্জ করে ফেলে?’

ভক্তের কৌতূহলী প্রশ্নের জবাবে শাকিব খান লিখেছেন, সময়ের সঠিক ব্যবহার, অভিজ্ঞতা আর শেখার প্রবল আগ্রহ তার বদলানোর পেছনের মন্ত্র।

উত্তরে শাকিব লেখেন, ‘সময়, অভিজ্ঞতা আর শেখার ইচ্ছা থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে। যারা এগিয়ে যেতে থেমে যায়, তারা পিছিয়ে পড়ে। আমি চেষ্টা করি, বদলাই, আর বিশ্বাস করি—প্রতিটি দিন নিজেকে আরও ভালো করার একটি সুযোগ।’

সবশেষ ভক্তের উদ্দেশে শাকিব বলেন বলেন, ‘চেষ্টা করো, তুমিও পারবে।’

সম্প্রতি শাকিব খান শেষ করেছেন ‘সোলজার’ শিরোনামের সিনেমার শুটিং। এখন তিনি প্রস্তুতি নিচ্ছেন পরবর্তী সিনেমার। শিগগিরই তিনি ‘প্রিন্স’ ছবির শুটিং শুরু করবেন।

জে.এস/

শাকিব খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250