শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান

চীনকে আমেরিকা থেকে চার গুণ সয়াবিন কেনার আহ্বান ট্রাম্পের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

চীনকে আমেরিকা থেকে সয়াবিন কেনা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আহ্বান, চীন যেন আমেরিকা থেকে সয়াবিন কেনা চার গুণ বাড়ায়। খবর রয়টার্সের।

দেশ দুটির মধ্যকার শুল্কযুদ্ধের বিরতি শেষ হওয়ার আগে এই আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। তার এই আহ্বানে শিকাগোর বাজারে সয়াবিনের দাম বেড়েছে, যদিও বিশ্লেষকেরা এই আহ্বানের বাস্তবায়ন নিয়ে সন্দিহান।

ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, চীন সয়াবিনের ঘাটতি নিয়ে উদ্বিগ্ন। তার আশা, এ বাস্তবতায় চীন দ্রুতই আমেরিকা থেকে সয়াবিন কেনা চার গুণ বাড়াবে। চীন সেটা করতে চাইলে দ্রুততার সঙ্গে সেবা দেওয়া হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। এই কথা বলে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে আগাম ধন্যবাদও জানিয়েছেন তিনি।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প আমেরিকা-চীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250