বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

নির্বাচন পর্যবেক্ষণে বুধবার রাশিয়া যাচ্ছেন সিইসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৪

#

ফাইল ছবি

আগামী বুধবার (১৩ই মার্চ) রাশিয়া সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ফেডারেল রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি।

ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে। 

ইসি জানায়, রাশিয়া সফরে সিইসির সফরসঙ্গী হবেন তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। তারা ফিরবেন ১৯শে মার্চ। সফরকালে ১৫-১৬ই মার্চ ‘নির্বাচনি সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক মান’ শীর্ষক এক সম্মেলনে অংশ নেবেন তারা। ১৭ই মার্চ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। সফরের সময় তাদের থাকা খাওয়ার ব্যয় বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন। আর বাংলাদেশ নির্বাচন কমিশন প্লেন ভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করবে।

আরও পড়ুন: আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে, আশা পররাষ্ট্রমন্ত্রীর

বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে প্রথমে দুবাই, পরে সেখান থেকে এয়ারলাইন্সটির আরেকটি ফ্লাইটে রাশিয়া যাবেন তারা। এরপর ১৮ই মার্চ একই এয়ারলাইন্সের একইপথে রওনা হয়ে ঢাকায় পৌঁছাবেন ১৯শে মার্চ।

এসকে/

সিইসি রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250