শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

জাকসু নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৪ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন। আজ শুক্রবার (১২ই সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে তিনি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণা দিয়ে অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে একের পর এক অনিয়মের মুখোমুখি হয়েছি। লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আমরা যা বুঝি, নির্বাচনে সেটি ছিল না। আমি যাতে পদত্যাগ না করি, সেজন্য গতকাল (বৃহস্পতিবার) থেকেই আমার ওপর চাপ ছিল, তবু আমি পদত্যাগ করছি।’

অধ্যাপক মাফরুহী সাত্তার জানান, ‘আজ বিকেলে প্রধান নির্বাচন কমিশনার একটি সভা ডেকেছিলেন। আমরা দীর্ঘসময় বৈঠক করেছি। এক পর্যায়ে আমি নামাজ পড়তে যাই, ফিরে এসে দেখেছি ভোট গণনা শুরু হয়ে গেছে। আমি বারবার অনুরোধ করেছি, অভিযোগ এবং সমস্যাগুলো যাচাই হওয়া পর্যন্ত ভোট গণনা স্থগিত রাখা হোক এবং সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের দিকে মনোনিবেশ করা হোক। কিন্তু আমার চেষ্টা ব্যর্থ হয়েছে।’

অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ‘আমি চাপের মুখে পদত্যাগ করিনি। আমি কখনো কাউকে ভয় করিনি, এখনো করব না। আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে, আমি সেই সিদ্ধান্ত নিয়েছি। আমি কোনো দায় নেব না।’

মাফরুহী সাত্তার আরও বলেন, ‘নির্বাচন চলাকালে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পড়লেও নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়েছি। তবে নির্বাচনের নানা অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে আমি কমিশনের সদস্যপদ থেকে পদত্যাগ করলাম।’

অধ্যাপক মাফরুহী সাত্তার বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক এবং বিএনপিপন্থী জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। তিনি জাকসু নির্বাচনের কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে, নির্বাচনে অনিয়মের অভিযোগে ছাত্রদল সমর্থিত প্যানেলসহ পাঁচটি প্যানেল নির্বাচন বর্জন করে। তাদের অভিযোগ, ভোট গ্রহণ ও গণনায় নানা অনিয়ম হয়েছে, যার কারণে তারা নির্বাচন বর্জন করেছেন।

এ ছাড়া, নির্বাচনের ফলাফল দেরিতে ঘোষণা হওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ প্রকাশ পেয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ব্যালট পেপার আলাদা করা, ম্যানুয়ালি টেস্ট রান করা ও গণনা প্রক্রিয়ায় সময় লাগার কারণে ফলাফল ঘোষণায় দেরি হচ্ছে।

নির্বাচন কমিশনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250