সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

ফুল নিয়ে ওঠা যাবে না মেট্রোরেলে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের বেঞ্চে ফুল নিয়ে প্রিয় মানুষের জন্য অপেক্ষা করবেন- হয়তো এমন কল্পনা করেছিলেন অনেকেই। ভালোবাসা দিবসে প্রেমিক-প্রেমিকাদের হাতে হাতে ফুল থাকবে— এটাই স্বাভাবিক। কিন্তু এতে বাধ সেজেছে মেট্রোরেল কর্তৃপক্ষ; ‘ফুল নিয়ে ট্রেনে ভ্রমণ নিষেধ’ লেখা একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১৪ই ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মেট্রোরেল স্টেশন এলাকায় এ নোটিশ দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, নিষেধাজ্ঞার মধ্যেই হাতে ফুল নিয়ে কয়েকজনকে স্টেশনের ভেতর অবস্থান করছেন। অনেকেই আবার কৌতূহলে দেখছেন ট্রেনে ফুল নিয়ে না ওঠার নোটিশ।

যাত্রীরা বলছেন, ট্রেনের পরিবেশ নষ্ট না করার বিবেচনায়ই হয়ত নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।

এর আগে রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার হিসেবে পরিচিত কারওয়ান বাজার স্টেশনে কাঁচা শাক-সবজি ও মাছ-মাংস নিয়ে মেট্রোরেলে প্রবেশে নিষেধ করে নোটিশ টানানো হয়। সেখানে বলা হয়, কাঁচা শাক-সবজি, মাছ ও মাংস পরিবহন নিষেধ।

আরও পড়ুন: কমবে মেট্রোরেলের বিরতির সময়

মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ ২০২২ সালের ২৮শে ডিসেম্বর উদ্বোধন করা হয়। পরবর্তী সময় ২০২৩ সালের ৪ঠা নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ১৬টি স্টেশনের সবগুলো থেকেই যাত্রী ওঠা-নামা করে। সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল করছে।

এদিকে মেট্রোরেলে যাত্রীর চাপ বাড়ায় ১০ মিনিটের পরিবর্তে ৮ মিনিট বিরতিতে ট্রেন চলাচলের উদ্যোগ নেওয়া হচ্ছে ।

এসকে/ 

ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250