বৃহস্পতিবার, ৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত বিএনপি কেন বহাল রাখল? *** ‘বঙ্গবন্ধুর ছয় দফা মুক্তির প্রথম সনদ ও প্রথম খসড়া সংবিধান’ *** নিজেকে যিশুর সঙ্গে তুলনা করেছেন দ. কোরিয়ার কারারুদ্ধ সাবেক প্রেসিডেন্ট *** আলোচনা ব্যর্থ হলে আবার যুদ্ধ শুরু করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন *** যুদ্ধবিরতিতে বিশ্বনেতাদের স্বস্তি *** প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রীর উপস্থিতি রক্ষণশীল রাজনীতির বিরুদ্ধে বার্তা *** আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার *** যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে এখন পর্যন্ত কী জানা গেল *** বাংলাদেশিদের ভিসা আবেদনে ভুয়া নথি বা অননুমোদিত এজেন্ট নিয়ে সতর্ক করল ১৩ দেশ *** রেকর্ডধারী একজন রাজনীতিবিদ গ্রেফতার, দেশজুড়ে সমালোচনা ও নিন্দার ঝড়!

শুধু গান গেয়েই শত কোটিপতিদের তালিকায় টেইলর সুইফট

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ৫ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো শত কোটিপতি বা বিলিওনিয়ারের এলিট ক্লাবে প্রবেশ করেছেন জনপ্রিয় মার্কিন সংগীত তারকা টেইলর সুইফট। নাম লেখালেন বিলিয়ন ডলার আয় করা তারকাদের তালিকায়। মঙ্গলবার (২রা এপ্রিল) ফোর্বস ম্যাগাজিন ১৪ জন বিলিয়নিয়ার তারকার খবর প্রকাশ করেছে। এর মধ্যে ১৪তম অবস্থানে রয়েছেন এই পপ গায়িকা। এই ১৪তম ধনী তারকার সম্পদের মোট পরিমাণ ৩১ বিলিয়ন ডলার বা ৩ হাজার ১০০ কোটি মার্কিন ডলার।

তালিকার শীর্ষে রয়েছেন স্টার ওয়ারস নির্মাতা জর্জ লুকাস। ১৯৯৭ সাল থেকে বিলিয়ন ডলার আয় করা এই তালিকায় জায়গা করে নিচ্ছেন তিনি।

বর্তমানে তার সম্পদের পরিমাণ সাড়ে পাঁচ বিলিয়ন ডলার। নির্মাতার আয়ের বড় একটা অংশ আসে লুকাস ফিল্ম প্রোডাকশন হাউস বিক্রির অর্থ থেকে। তিনি ডিজনির কাছে চার বিলিয়ন ডলারে এটি বিক্রি করেন।

আরো পড়ুন: ভারত ছাড়ছেন ঐশ্বরিয়া!

বিলিয়নিয়ার তারকাদের তালিকায় ২ নম্বরে রয়েছেন আরেক নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। তিন দশক আগেই বিলিয়ন ডলার আয় করে চমকে দেন তিনি। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার।

তালিকার তিনে রয়েছেন সাবেক বাস্কেটবল খেলোয়াড়, ব্যবসায়ী মাইকেল জর্ডান। তার পরেই ২ দশমিক ৮ বলিয়ন ডলার আয় নিয়ে তালিকার চতুর্থ স্থাবে জায়গা করে নিয়েছেন মার্কিন টিভি ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে। ২০০৩ সালে প্রথম কৃষ্ণাঙ্গ তারকা হিসেবে এই তালিকায় জায়গা করে নেন অপরাহ। তার আয়ের বেশিরভাগ অর্থই আসে ব্যবসা থেকে। এ ছাড়া তার নিজের প্রযোজনা সংস্থাও রয়েছে।

এসি/ আই.কে.জে/ 


টেইলর সুইফট শতকোটিপতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250