শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬শে মার্চ

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৬শে মার্চ চীন সফরে যাচ্ছেন। এই সফরের সময় বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ২৮শে মার্চ অধ্যাপক ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো সুখবর ডটকমকে জানিয়েছে, মূলত ২৫শে থেকে ২৮শে মার্চ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এরপর তিনি হাইনান প্রদেশের বোয়াও থেকে বেইজিং যাবেন চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য।

সংশ্লিষ্ট কর্মকর্তারা এই প্রতিবেদককে জানিয়েছেন, সপ্তাহখানেক ধরে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সফরের আয়োজন নিয়ে দুইপক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে চূড়ান্ত সফরসূচি এবং আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয়নি।

এইচ.এস/


ড. মুহাম্মদ ইউনূস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250