বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অক্ষয়ের গাড়িচালক গ্রেফতার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমারের গাড়িচালক ২৪ ঘণ্টার মধ্যে ধরা পড়লেন। জনবহুল এলাকায় দুর্ঘটনা ঘটান চালক রাধেশ্যাম রাই। তার বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ করেছে মুম্বাই পুলিশ।

জুহু পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সিলভার বিচ ক্যাফের মতো জনবহুল এলাকা দিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত চালক রাধেশ্যাম রাই। জুহু থানায় তার বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ করে। 

ইতোমধ্যে তার বিরুদ্ধে বিএনএস-এর ২৮১, ১২৫(এ), এবং ১২৫(বি) ধারায় অভিযোগ করেছে। তদন্ত এখনো চলছে। প্রশাসন। পুলিশ মঙ্গলবার (২০শে জানুয়ারি) বিকালের মধ্যে গ্রেফতার করে চালককে।

আরও জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিয়ের ২৫ বছরের উদযাপন সেরে বিদেশ থেকে নিজেদের বাড়ি ফিরছিলেন অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্না। জুহুর কাছাকাছি কনভয় পৌঁছাতেই এ বিপত্তি।

জুহু পুলিশ জানিয়েছে, স্থানীয় সিলভার বিচ ক্যাফে এলাকা জনবহুল। সেখানে আচমকা একটি মার্সিডিজ ঢুকে পড়ে সজোরে ধাক্কা মারে চলন্ত একটি অটোরিকশাকে। সেই অটো গিয়ে ধাক্কা দেয় অভিনেতার কনভয়ের একটি গাড়িকে। সঙ্গে সঙ্গে উল্টে যায় কনভয়ের গাড়িটি। যদিও এ ঘটনায় তারকা দম্পতির বা তাদের গাড়িতে কোনো আঁচড় পড়েনি। তবে চোখের সামনে দুর্ঘটনা ঘটতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা। 

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে অক্ষয় ও তার নিরাপত্তারক্ষীরা দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আহতদের সহায়তায় কাজে নেমে পড়েন।

জে.এস/

অক্ষয় কুমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250