বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

মৃত্যুর পর সালমানের ছবিতে কণ্ঠ দিয়েছেন ডন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৩ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৫

#

সালমান শাহর কণ্ঠ নকল করতে পারতেন অভিনেতা আশরাফুল হক ডন। তাই সালমান শাহর মৃত্যুর পর তার বেশ কিছু চলচ্চিত্রে কণ্ঠ (ডাবিং) দিয়েছিলেন এই অভিনেতা। এই ছবিগুলোর তালিকায় রয়েছে ‘আনন্দ অশ্রু’, ‘সত্যের মৃত্যু নেই।’

কয়েক মাস আগে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী টিভির একটি অনুষ্ঠানে প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খোলেন ডন। সালমানের ভয়েস দেওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘বন্ধুত্ব হলো এমন একটা জিনিস, মিশতে মিশতে আত্মার সঙ্গে একটা কানেকশন হয়ে যায়। এভাবে চলতে চলতে বন্ধুত্বের অনেক কিছু একজনের থেকে আরেকজনের মধ্যে চলে আসে।'

তার দাবি, 'তেমনই সালমানেরও অনেক কিছুই আমার মধ্যে চলে আসে। আমি সালমানের ভয়েস নকল করে কথা বলতে পারতাম।’

ডাবিংয়ের বিষয়ে ডন বলেন, ‘‘শিবলী (আনন্দ অশ্রুর পরিচালক শিবলী সাদিক) ভাই ‘আনন্দ অশ্রু’ ছবিতে ডাবিংয়ের জন্য অনেককেই এনেছিলেন, কারোটাই মন মতো হচ্ছিল না, হয়তো মোটা গলা হয়ে যাচ্ছিল, না হলে চিকন গলা হয়ে যাচ্ছিল। কিংবা মিলছিল না।''

তিনি বলেন, 'তিন-চার দিন এমন করার পর রিজেক্ট করে দিলেন। এরপর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শিবলী ভাইকে বললেন, আপনি ডন ভাইকে দিয়ে ট্রাই করতে পারেন। সালমানের ভয়েসের সঙ্গে অনেক মিল।'

নির্মাতার অনুরোধেই পরে ডাবিং করেন জানিয়ে ডন বলেন, “পরে আমি শিবলী ভাইয়ের অনুরোধে ডাবিং করি। যদিও আমি করতে চাইনি। পরে চিন্তা করলাম, করি, এটা করে দিই। ‘আনন্দ অশ্রু’ ছবিতে পুরোটাই করলাম। আমি শিবলী ভাইকে বললাম, আপনি এটা প্রচার করবেন না যে, ভয়েস আমি দিয়েছি।”

জে.এস/

সালমান শাহ আশরাফুল হক ডন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250