মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

সুপারশপে কেনাকাটায় বাড়তি ভ্যাট দিতে হবে না

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

সুপারশপে কেনাকাটার সময় ক্রেতাদের আর অতিরিক্ত মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না। পণ্যের গায়ে যে খুচরা মূল্য লেখা থাকবে, সেটাই চূড়ান্ত দাম হিসেবে পরিশোধ করতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি) বদরুজ্জামান মুন্সীর সম্প্রতি স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানা গেছে।

এতোদিন সুপারশপে কেনাকাটায় বিভিন্ন হারে ভ্যাট আরোপ করা হতো। কখনো ১ দশমিক ৫ শতাংশ, কখনো ২ শতাংশ, আবার কখনো ৫ শতাংশ। সর্বশেষ বাজেটে সুপারশপের কেনাকাটায় ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট নির্ধারণ করা হয়।

এ বিষয়ে কিছুদিন ধরে আপত্তি ও এনবিআরের ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করেছেন চেইন সুপারশপের মালিকরা।

গত ৯ই জানুয়ারি এনবিআরের মূসক আইন ও বিধি শাখার এক নির্দেশনায় বলা হয়েছিল, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অনুসারে ব্যবসায়ী পর্যায়ের ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। সুপারশপগুলোর ক্ষেত্রেও এ হার প্রযোজ্য হবে।

হা.শা/কেবি

সুপারশপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250