বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

আমার কাছে আপনি ছিলেন বাবার মতো : শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র। গতকাল সোমবার নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেই এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণে থমকে গেছে পুরো বলিউড।

তার বিদায়ে আবেগপ্রবণ হয়ে উঠেছেন বলিউডের শিল্পীরা। অমিতাভ বচ্চন, শাহরুখ খান থেকে শুরু করে সবাই অভিনেতার জন্য শোক প্রকাশ করেন। অভিনেতার শেষকৃত্যের জন্য শ্মশানে যেতে দেখা গেছে শাহরুখ খানকে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করলেন।

ধর্মেন্দ্রর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে শাহরুখ খান লেখেন, ‘শান্তিতে ঘুমান ধরমজি। আপনি আমার কাছে বাবার মতো ছিলেন...। আপনি যেভাবে আমাকে আশীর্বাদ ও ভালোবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ। শুধু পরিবারের জন্য নয়, বরং সারা বিশ্বের সিনেমা ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটা একটা অপূরণীয় ক্ষতি।আপনি অমর এবং আপনার আত্মা আপনার চলচ্চিত্র এবং আপনার সুন্দর পরিবারের মাধ্যমে চিরকাল বেঁচে থাকবে। আপনাকে সব সময় ভালোবাসব।’

পাঞ্জাবের সাহনেওয়াল থেকে এসে মুম্বাইয়ের গ্ল্যামার দুনিয়ায় নিজের জায়গা করে নেওয়া ধর্মেন্দ্র ছিলেন এক জীবন্ত কিংবদন্তি। পদ্মভূষণ সম্মানে ভূষিত এই অভিনেতা তার দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। অ্যাকশন থেকে কমেডি—সব চরিত্রেই তিনি ছিলেন সাবলীল।

তার মৃত্যুতে বলিউড হারাল তার অন্যতম শক্তিশালী অভিভাবককে।

জে.এস/

শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250