মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হবে না, কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেবেন: প্রসিকিউটর *** শাসন করায় রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল সপ্তম শ্রেণির ছাত্র *** মানবতাবিরোধী অপরাধ: জিয়াউল আহসানের হাজিরা ভার্চুয়ালি *** বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ, মূলে জ্বালানি ও ব্যাংক খাতে সংকট *** ২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েট উপাচার্য *** বিমানবন্দরে বারবার প্রাণঘাতী হামলা, সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন বাজেনি *** দুর্গাপূজায় নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ ১৬ নির্দেশনা *** সোনার দাম চার দিন পর কমল কত *** এসআইআর স্থগিতসহ ১০ দফা দাবি রাহুল গান্ধীর *** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর

সাইবার সুরক্ষা আইনের খসড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই মতপ্রকাশের স্বাধীনতা সীমিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৭ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

#

প্রতীকী ছবি

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশোধনী খসড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করার সুযোগ রাখা হয়েছে বলে মনে করছে টেক গ্লোবাল ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি বলছে, সংশোধনীর খসড়া তৈরির আগে নাগরিক সমাজ, গণমাধ্যমকর্মী, প্রযুক্তিবিদ ও সাধারণ মানুষের সঙ্গে অর্থবহ কোনো পরামর্শ করা হয়নি। আজ শনিবার এক বিবৃতিতে এসব অভিযোগের কথা জানিয়েছে টেক গ্লোবাল ইনস্টিটিউট।

বিবৃতিতে টেক গ্লোবাল ইনস্টিটিউট বলেছে, প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে মতপ্রকাশকে অপরাধ হিসেবে গণ্য করার সুযোগ আরও বাড়তে পারে। ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচিত কাঠামো সংকুচিত করার বদলে তা আরও বিস্তৃত করা হচ্ছে। এতে আইনটির অপব্যবহারের ঝুঁকি রয়েছে।

প্রতিষ্ঠানটির মতে, সংশোধনীতে মানহানির সংজ্ঞা আগের চেয়ে আরও বিস্তৃত করা হয়েছে। পাশাপাশি ২৫ ও ২৬ ধারায় ‘অবমাননা’, ‘গুজব’ ও ‘অপতথ্য’-সংক্রান্ত নতুন অপরাধ যুক্ত করা হয়েছে। এসব শব্দের সংজ্ঞা যথেষ্ট স্পষ্ট নয়। ফলে কোনো বক্তব্য মানহানিকর, মিথ্যা, বিভ্রান্তিকর বা গুজব কি না, তা নির্ধারণে ব্যক্তিগত ব্যাখ্যার সুযোগ তৈরি হতে পারে।

টেক গ্লোবাল ইনস্টিটিউট বলেছে, মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও জনস্বার্থে করা সাংবাদিকতা সুরক্ষার জন্য খসড়ায় যথেষ্ট ব্যবস্থা নেই। কোনো বক্তব্যের কারণে বাস্তব ক্ষতি হয়েছে—এমন প্রমাণের বাধ্যবাধকতাও রাখা হয়নি। একই সঙ্গে এসব অপরাধে মামলা, গ্রেপ্তার ও শাস্তির সুযোগ থাকায় বিতর্কিত বক্তব্যের ক্ষেত্রে আইনটি বেছে বেছে প্রয়োগের ঝুঁকি তৈরি হতে পারে।

২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের সময়ও খুব সীমিত জনসম্পৃক্ততা ছিল উল্লেখ করে বিবৃতিতে বর্তমান খসড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে টেক গ্লোবাল ইনস্টিটিউট। তারা বলেছে, শুধু একটি খসড়া প্রকাশ করাই জনপরামর্শের জন্য যথেষ্ট নয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে এবং তাদের মতামত ও সুপারিশ আইন তৈরির প্রক্রিয়ায় বিবেচনা করতে হবে।

প্রতিষ্ঠানটি বলেছে, আইনে বাংলাদেশের নাগরিকদের অধিকার ও সুরক্ষাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীন বাংলাদেশের দায়বদ্ধতাও বিবেচনায় নিতে হবে।

সাইবার সুরক্ষা আইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হবে না, কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেবেন: প্রসিকিউটর

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

শাসন করায় রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল সপ্তম শ্রেণির ছাত্র

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: জিয়াউল আহসানের হাজিরা ভার্চুয়ালি

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ, মূলে জ্বালানি ও ব্যাংক খাতে সংকট

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েট উপাচার্য

🕒 প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250